চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে যৌথবাহিনীর অভিযানে জঙ্গি গ্রেপ্তার মাত্র ৩৭ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

সাঁড়াশি অভিযানে সারা দেশে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ১৯২ জন। গত ২৪ ঘন্টায় এদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে ৩৭ জন। বাকি ৩ হাজার ১৫৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের ৭ জন রয়েছেন। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর।

জেএমবি সদস্যদের মধ্যে গাজীপুরে একজন, ময়মনসিংহে একজন, শেরপুরে একজন, রাজশাহীতে দুজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, সিরাজগঞ্জে একজন, বগুড়ায় ১১ জন, নড়াইলে একজন, দিনাজপুরে দুজন, গাইবান্ধায় একজন, কুড়িগ্রামে দুজন ও রাজশাহী থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গির সাংগঠনিক পরিচয় জানা যায়নি। এ ছাড়া রাজশাহী থেকে জেএমজেবির সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানায় ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন ও মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন রয়েছেন।

Reneta

অভিযানে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হওয়া ৩৭ জঙ্গি বাদে বাকিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে। পুলিশ একটি বড় অভিযান চালাচ্ছে। এখানে ফোর্সও বেশি থাকে। ফলে বিভিন্ন মামলার আসামীদেরও এই অভিযানের সময় ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির ইফতার পার্টিতে হঠাৎ বিদিশা

পরবর্তী

বেল-রবসনের গোলে ওয়েলসের শুভ সূচনা

পরবর্তী

বেল-রবসনের গোলে ওয়েলসের শুভ সূচনা

ওয়েলসের জয়ের দিনে ইংল্যান্ডের হোঁচট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT