জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন (২০ জনে এক প্লাটুন) বিজিবি মোতায়েন করা হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার জানিয়েছে, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আজকে সন্ধ্যার মধ্যেই সারাদেশে বিজিবি মোতায়েন করা হবে।
তিনি আরো জানান, নির্বাচন কমিশনের চাহিদ মতো যতদিন প্রয়োজন হবে, তারা ততদিন মাঠে থাকবে।
এছাড়া নির্বাচনকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৯ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী।









