চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলি বিশ্বের সবচেয়ে অসভ্য খেলোয়াড়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পার্থ টেস্ট হারের পর এমনিতেই মন ভালো থাকার কথা নয় বিরাট কোহলির। তার সেই কাঁটা গায়ে নুনের ছিটা দিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভারত অধিনায়ককে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। ‘বিরাট কোহলি বিশ্বের সবচেয়ে অসভ্য খেলোয়াড়’!-এমন কড়া মন্তব্য করেছেন শাহ।

নাসিরুদ্দিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিরাট কে (কোহলি) শুধুই বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান নন, সে বিশ্বের সবচেয়ে অসভ্য খেলোয়াড়। তার ক্রিকেটীয় মহিমা ম্লান হয়ে যায় দাম্ভিকতা আর বদ অভ্যাসের কারণে।…আরও একটা কথা বলতে চাই, আমার দেশ ছাড়ার কোনও ইচ্ছা নেই।’

বলিউডের অভিনেতাতার এই বক্তব্যের পর ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।

গত নভেম্বরে কোহলির মোবাইল অ্যাপের একটি প্রমোশনাল ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, কোহলি নিজের মোবাইল থেকে একের পর এক টুইট পড়ছেন। তখনই একটি টুইটে ভারত অধিনায়কের চোখ আটকে যায়। সেখানে অজ্ঞাত পরিচয় এক ভারতীয় টুইটে লিখেছিলেন, ‘বিরাট অত্যন্ত ওভাররেটেড একজন ব্যাটসম্যান। ওর ব্যাটিংয়ে কোনও বিশেষত্ব নেই। আমি ইন্ডিয়ার চেয়ে ইংলিশ ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খেলা বেশি উপভোগ করি।’

কোহলি এর উত্তরে বলেছিলেন, ‘আমার মনে হয় না, আপনার ভারতে থাকা উচিত। আপনি এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান। আপনি কেন এই দেশে থেকে অন্য দেশকে ভালবাসেন? আপনি আমাকে পছন্দ করেন না, এতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় না যে, আমাদের দেশে আপনার থাকা উচিত নয়। আপনার অগ্রাধিকারগুলো ঠিক করুন।’

ভাইরাল হওয়া এই নাসিরুদ্দিনের চোখেও পড়া অসম্ভব নয়। সরাসরি না বললেও তারই প্রতিত্তরে যে এই পোস্ট সেটা না উল্লেখ করলেও চলছে।

Reneta

অস্ট্রেলিয়ায় খেলা চলার সময়ও সমালোচিত হয়েছেন কোহলি। মাঠে মেজাজ হারিয়ে অজি অধিনায়ক টিম পেইনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায় সমালোচনার পাত্র হয়েছেন ভারত অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে নামছে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি

পরবর্তী

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের আবেদন নিষ্পত্তির নির্দেশ

পরবর্তী
করোনা

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের আবেদন নিষ্পত্তির নির্দেশ

বিজয়ের আবেগ ও একটি প্রশংসিত বিজ্ঞাপনচিত্র

সর্বশেষ

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT