চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ শ্রমিক থেকে জেএমবির রাসায়নিক সংগ্রাহক

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:১৮ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
অপরাধ
A A

র‌্যাবের অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ইমরান হোসেনের সরবরাহ করা রাসায়নিক দ্রব্য দিয়েই সংগঠনের সদস্যদের বিস্ফোরক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হতো বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

আশুলিয়ায় রোববার রাতে সঙ্গীসহ গ্রেফতার হওয়া ইমরান বঙ্গবন্ধুর এক খুনির পরিবারের যোগাযোগ রাখতো বলে জানা গেছে।

ইমরান হোসেন ‍মূলত বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো বিভিন্ন বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করতো। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কয়েকজন বিস্ফোরক বিক্রেতার তথ্য এবং জেএমবির আরও কয়েকজন সংগ্রাহক ও বিতরণকারীর তথ্য পাওয়া গেছে।

মুফতি মাহমুদ বলেন, ইমরানের বাড়ি ময়মনসিংহ। সেখানে সে বিভিন্ন কেমিক্যাল নির্ভর শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করত। ২০০১ সালে সে হুজিতে সক্রিয় সদস্য হিসেবে যোগ দেয়। ওই বছর ময়মনসিংহের বুড়ির চরে ২০-২৫ জন যুবককে নিয়ে একটি প্রাথমিক জঙ্গি প্রশিক্ষণ হয়। ওই প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার পর চট্টগ্রামে অস্ত্র প্রশিক্ষণ নেয় ইমরান।

তিনি আরো বলেন, ২০১৪ সালে ইমরান জেএমবির সদস্য হয়। ২০১১ সাল থেকে সে জয়দেবপুরে কয়েকটি কেমিক্যাল নির্ভর শিল্প কারখানায় চাকরি করত। এভাবে বৈধ কেমিক্যাল সংগ্রহ এবং সরবরাহ চেইন সম্পর্কে নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনের জন্য বিস্ফোরক তৈরিতে রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ করত ইমরান। সেসব দ্রব্য বাহক বা কুরিয়ারের মাধ্যমে চাহিদা মোতাবেক চট্টগ্রাম এলাকায় ইমরান জঙ্গিদের কাছে পাঠাত।

Reneta

‘‘মূলত ইমরানের সরবরাহকৃত রাসায়নিক দ্রব্যের মাধ্যমে জঙ্গি সংগঠনের প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হতো। এজন্য ইমরান ঢাকা থেকে কেমিক্যাল দ্রব্যাদি যোগাড় করে রফিকের কাছে পাঠাত। আর রফিক সেই কেমিক্যাল চাহিদা অনুসারে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাঠাত।’’

গ্রেফতারকৃতদের কাছ থেকে দু’বোতল সালফিউরিক এসিড, ৫ প্যাকেট বিভিন্ন ধরণের স্প্লিন্টার উপযোগী বল এবং ১ কেজি সাড়ে ৬শ’ গ্রাম বিভিন্ন ধরণের বিস্ফোরক তৈরির উপযোগী রাসায়নিক পদার্থ (সালফার সদৃশ পাউডার, পটাশিয়াম পাউডার, পটাশিয়াম ক্লোরেট) পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT