চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরের তলদেশে কমছে অক্সিজেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, পরিবেশ
A A

জলবায়ু পরিবর্তনের কারণে আরেক অশনি সংকেত দিলেন গবেষকরা। মানুষ, প্রাণী, মাটি-পানির ক্ষয়ক্ষতির মুখোমুখি তো হচ্ছেই। নতুন এক গবেষণা বলছে, বিশ্ব উষ্ণায়ন ও মারাত্মক দূষণে সাগর-মহাসাগরের তলদেশে কমে যাচ্ছে অক্সিজেন। আর এতে ক্ষতির মুখে পড়তে পারে মাছের অসংখ্য প্রজাতি। 

পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা আইইউসিএন- এর এক গবেষণায় বেরিয়ে এসেছে এসব তথ্য।

ওই গবেষণার বরাতে বিবিসি বলছে, গবেষকরা জানতেন, মহাসাগরে পুষ্টিমান কমে যাচ্ছে। কিন্তু এবার তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অক্সিজেনের পরিস্থিতিকে ধ্বংসাত্মক করে তুলছে। এর ফলে হুমকির মুখোমুখি হচ্ছে টুনা, মার্লিন, হাঙ্গরের মতো অনেক প্রজাতির মাছ। বছরজুড়ে সাতশোর বেশি সামুদ্রিক এলাকা এখন অক্সিজেন স্বল্পতায় ভুগছে। ১৯৬০ এর দশকে এই সংখ্যা ছিলো মাত্র ৪৫টি। কৃষি খামার ও শিল্প কারখানা থেকে নাইট্রোজেন এবং ফসফরাস সমুদ্রের পানিতে গিয়ে মিশে পুষ্টি-দূষণের শিকার হচ্ছে। এসব কারণে সমুদ্রের পানিতে থাকা অক্সিজেনের ক্ষেত্রে এর কুপ্রভাব মারাত্মকভাবে পড়ছে।

এতোদিন গবেষকদের ধারণা ছিল, শুধু উপকূলীয় এলাকার সমুদ্রেই  এমন প্রভাব পড়ছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে এই হুমকির মাত্রা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

গবেষণা বলছেন, ১৯৬০ থেকে ২০১০ সালের মধ্যে সমুদ্রের পানি থেকে অক্সিজেনে মাত্রা হ্রাস পেয়েছে ২ শতাংশ। সারা বিশ্বের বিবেচনায় এই পরিমাণ কম মনে হলেও কোন কোন গ্রীষ্মপ্রধান এলাকায় এই হার ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

এই বিষয়ে আইইউসিএনের কর্মকর্তা মিন্না ইপস বলছেন, অক্সিজেন হারিয়ে যাওয়ার ব্যাপারটি আমরা জানতাম। কিন্তু সেটার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক এবং কতটা হুমকি তৈরি করছে সেটা আমাদের জানা ছিল না। গত ৫০ বছরে অক্সিজেন কমে যাওয়ার হার যে শুধুমাত্র চারগুণ হয়ে গেছে তাই নয়, এমনকি যেসব জায়গায় কার্বন নিঃসরণ কম হয়েছে, সেখানেও মহাসাগর থেকে অক্সিজেন কমে যাচ্ছে। এর ফলে টুনা, মার্লিন, হাঙ্গরের মতো অনেক প্রাণী সমুদ্রের উপরের দিকে এসে থাকতে শুরু করেছে। এ কারণে এসব প্রাণী মাছ-শিকারিদের সহজ টার্গেটে পরিণত হওয়ার ঝুঁকিতেও পড়ে যাচ্ছে।

Reneta

গবেষণায় দেখা গেছে, বিশ্বের দেশগুলো যদি কার্বন নিঃসরণের ক্ষেত্রে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখে, তাহলে ২১০০ সাল নাগাদ মহাসাগরে অক্সিজেনের মাত্রা ৩-৪ শতাংশ কমে যাবে।

আইইউসিএনের গবেষক ড্যান ল্যাফোলে বলছেন, মহাসাগরের অক্সিজেন কমে যাওয়ায় সমুদ্রের তাপমাত্রা ও অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে এর মধ্যেই ক্ষতির মুখে পড়েছে সমুদ্রের পরিবেশ।

তিনি পরামর্শ দিয়ে বলছেন, আমাদের দ্রুততার সঙ্গে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে হবে। সেই সঙ্গে কৃষি খামার ও অন্যান্য উৎসের কারণে সমুদ্রে যে পুষ্টি-দূষণ হয় সেটাও বন্ধ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাজলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার মুখোমুখি চুলবুল পাণ্ডে ও শিবানি!

পরবর্তী

ক্রিকেট লিজেন্ড ব্রায়ান লারা: আমাদের এক ‘অবিস্মরণীয় সন্ধ্যা স্মৃতি’

পরবর্তী

ক্রিকেট লিজেন্ড ব্রায়ান লারা: আমাদের এক 'অবিস্মরণীয় সন্ধ্যা স্মৃতি'

শিশুর মৃতদেহ শোবার ঘরে পড়ে আছে, ঘটনাস্থলে পুলিশ ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

গায়ে কেরোসিন ঢেলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT