চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ে কেরোসিন ঢেলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৮:০৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘাটাইলে চিকিৎসার অভাবে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করেছে কমলা নামের এক এসএসসি পরীক্ষার্থী, এমনটাই দাবি করেছে তার পরিবার ও স্বজনরা। তবে পুলিশ এখনও মৃত্যুর কারণ সর্ম্পকে নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

শনিবার দুপুরে উপজেলার দেওপাড়ার মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে। সে সৌদি প্রবাসী নূরুল ইসলামের মেয়ে ও ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, চার বোনের মাঝে কমলা ছিলো সবার ছোট। অন্য তিন বোনের বিয়ে হওয়ায় সে এবং তার মা বাড়িতে থাকতো। কমলা দীর্ঘদিন ধরে পেট ও হাতের ব্যথা জনিত রোগে ভুগছিলো। প্রায় সময়ই সে ব্যথার অসহ্য যন্ত্রনায় ছটফট করতো। অভাবী সংসার হওয়ায় সঠিকভাবে চিকিৎসাও করাতে পারেনি তার পরিবার। এদিকে প্রায় চার মাস ধরে প্রবাসী বাবার টাকাও পাঠানো বন্ধ। সেই সাথে বন্ধ হয়ে যায় তার নূন্যতম চিকিৎসা ও ওষুধ।

স্বজনরা আরও জানান, আজ দুপুরে তার মা ছাগল চড়াতে বাহিরে গেলে ফাঁকা বাড়ি পেয়ে ঘরের বারান্দায় শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা টিনের বেড়া কেটে বাড়িতে প্রবেশ করার আগেই সমস্ত শরীর আগুনে পুড়ে যায় তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কমলার। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কমলার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, মেয়েটি কী কারণে গায়ে কেরোসিন দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না।  এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT