চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহায়ক সরকার ছাড়াই নির্বাচনে অংশ নেবে বিএনপি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
বিএনপি নেতারা নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহায়ক সরকার ছাড়াই বিএনপি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। সহায়ক সরকারের মতো মামা বাড়ির আবদার তারা যতই করুক সহায়ক সরকার ছাড়াই আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে বিএনপি।

সোমবার বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেহাল রাস্তার চাইতে বিএনপি’র অবস্থা আরো খারাপ উল্লেখ করে কাদের বলেন, আন্দোলন করার সক্ষমতা তাদের কতটুকু আছে তা জানি না, তবে এতটুকু জানি যে বাংলাদেশের জনগণ তাদের সঙ্গে নেই, যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে ঘোষণা দিয়ে দুই চারশ’ লোকজন নিয়ে ঢাকা শহরে মিছিল বের করতে পারতো।

এ সময় মন্ত্রী আরো বলেন, অতিবৃষ্টিতে রায়পুর-লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ সড়কের যে ক্ষতি হয়েছে তা ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে সংস্কার করা হবে। এ কাজের জন্য ৯৪ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

পরে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নসহ জেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহায়ক সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT