চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়ে দলটির নেতা চলে গেছেন লন্ডনে টেমস নদীর তীরে। এ বছর না ঐ বছর আন্দোলন হবে করে দুই ঈদ পার হয়ে গেলো, কিন্তু বিএনপি এখনো আন্দোলনে যেতে পারেনি।

রোববার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৯৯০ থেকে ২০১৭ ব্যাচ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যোগ্যতা অর্জনে লেখাপড়ার কোনো বিকল্প নেই। শুধু ছেলেরা নয় মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে। ‘আমাদের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে আজ সারা বিশ্বে প্রশংসিত। বাংলাদেশ আজ সারা বিশ্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় আমরা ক্রিকেট বিশ্বে সুনাম অর্জন করেছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির এমনকি খেলাধুলার অবস্থানও পাল্টে যাবে।’

শিক্ষিত, মেধাবী ও আদর্শবান লোকজনকে রাজনীতিতে আসার আহবান জানিয়ে তিনি বলেন, খারাপ লোকেরা রাজনীতিতে আসলে রাজনীতি নষ্ট হয়ে যাবে। তারা এমপি মন্ত্রী হলে আমাদের অসম্মান হবে।

তরুণ ও ছাত্র সমাজকে মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, তরুণরা অনিয়মের কাছে মাথা নত করে না, কারণ তরুণরা ঝলমলে সকালের সূর্য্য। সততাকে অন্তরে লালন করে জীবন সংগ্রাম করলে কখনও পরাজিত হবে না।
এর আগে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং বিদালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ট্যাগ: আগামী নির্বাচনওবায়দুল কাদেরশেখ হাসিনার সরকারসড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহায়ক সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের সঙ্গে খেলতে পেরে গর্বিত মুশফিক

পরবর্তী

উন্নয়নের জন্য নড়াইলবাসীকে পাশে চাইলেন মাশরাফী

পরবর্তী
মাশরাফী বিন মোর্ত্তজা

উন্নয়নের জন্য নড়াইলবাসীকে পাশে চাইলেন মাশরাফী

বর্জ্য ও আবর্জনা জমে থাকা রাস্তার দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে: সাঈদ খোকন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT