চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সই জালিয়াতির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে শোকজ

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
১:১০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) দুই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ অনুদান প্রদানের নামে অর্থ আত্মসাতের চেষ্টা ও শিক্ষক সমিতির মানবিক কর্মপন্থায় বাধা প্রদানের অভিযোগে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে।

রোববার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে অভিযুক্ত দুই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র নন্দীকে পাঠানো হয়েছে।

নোটিশ থেকে জানা যায় , গত ২০ আগস্ট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ ও সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী বন্যাদুর্গতদের সাহায্যার্থে শিক্ষকদের একদিনের সমপরিমান বেতনের অর্থ অনুদানের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক বরারবর আবেদন করা হয়। এর বিপরীতে ১৮ সেপ্টেম্বর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও ড. দুলাল চন্দ নন্দী সমিতির সিদ্ধান্তের বিরোধীতা করে উপ-পরিচালক বরাবর সাদা কাগজে কয়েকজন শিক্ষকের সই জালিয়াতি করে পুনরায় আবেদন করেন।

Banglabid

পরে শিক্ষকদের ব্যাংক হিসাব থেকে বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা বলে কর্তৃত্বহীনভাবে ৮০ হাজার ৭১ টাকার একটি চেক কোন প্রাপক বা বাহক ছাড়া অনুমোদন করিয়ে নেয়া হয়েছে অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এর পরিপ্রেক্ষিতে সমিতির গঠনতন্ত্রের১৪(খ) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আগামী তিন কার্যদিবস সময় বেঁধে দিয়ে ড. কামাল ও ড. নন্দীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে শিক্ষক সমিতি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. কাজী কামাল উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। শিক্ষক সমিতি এ ধরনের কোন চিঠি দিতে পারে না।’ তবে ড. দুলাল চন্দ্র নন্দীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়স্বাক্ষর জালিয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

আগস্ট ১৩, ২০২৬

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT