চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপ হোক অর্থবহ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

বারবার নাকচ করে দেওয়ার পরও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনে বিপুল বিজয়ের পর আগেরবারের মতোই অনেকটা নাটকীয়ভাবে নতুন করে সংলাপের কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেত্রী গতকাল বলেছেন, যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদেরকে নিমন্ত্রণ করবেন।’  অথচ একদিন আগেই জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের আহ্বানকে ‘হাস্যকর ও মামা বাড়ির আবদার’ বলে নাকচ করে দিয়েছিলেন কাদের।

আমরা জানি, গত বছরের ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে। সেই জোটই নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে  চিঠি দেয়। তার উত্তরে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিঙ্কুশ জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে। তবে ওই নির্বাচনে বেশ কিছু অভিযোগ তুলে ৮টি আসন পাওয়া ঐক্যফ্রন্ট শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে। এরই মধ্যে নতুন করে আন্দোলনের কর্মসূচিও দিয়েছে সংগঠনটি।

আমরা দেখেছি, নব্বইয়ের গণআন্দোলনে এরশাদ সরকারের পতনের পর পরের বছর ৫ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে। তারপর থেকে বেশ কয়েকবার রাজনৈতিক দলগুলো তাদের দাবি নিয়ে সংলাপে বসেছে। সেসব সংলাপের বেশিরভাগই ফলাফল ছাড়াই শেষ হলেও রাজনীতিতে একে অন্যের ‘শত্রু’ হিসেবে পরিচিত দলগুলোর মধ্যে একরকম খোলামেলা আলোচনার সংস্কৃতি তৈরি হয়েছিল।

সর্বোপরি, রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসছে, সেটাও কম অর্জন নয়। কেননা, আলোচনার মাধ্যমেই বড় বড় সংকট সমাধানের বহু নজির রাজনীতির ইতিহাসে রয়েছে। আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান গণতন্ত্রের অন্যতম উপায়।

Reneta

আমরা মনে করি, নতুন এ সংলাপে রাজনৈতিক দলগুলো খোলামন নিয়ে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে সমস্যার সমাধান করবে। অর্থবহ সংলাপই হবে সবার জন্য শান্তি আর মঙ্গলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরজাতীয় ঐক্যফ্রন্টজাতীয় সংলাপড. কামাল হোসেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

জুন ১২, ২০২৬

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT