চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা রাঙিয়ে গেলেন মাসাকাদজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টসের পর বলেছিলেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা জিতেই ইতি টানতে চান। কথা রাখলেন হ্যামিল্টন মাসাকাদজা। শেষটা রাঙিয়ে গেলেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার সর্বোচ্চ ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

এই আফগানিস্তানের বিপক্ষেই টানা ৮ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। তাদের এদিন হারাল দাপটের সঙ্গে। আর রেকর্ড টানা ১২ ম্যাচ জেতার পর আফগানরা হারের মুখ দেখল।

বাংলাদেশে আসার আগেই ঘোষণা দিয়েছিলেন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। ঘোষণা অনুযায়ী শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামেন মাসাকাদজা। শেষটা করলেন জয় দিয়েই।

টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। বড় স্কোরের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত দেড়শর ঘরে আটকে যায় তারা। ওপেনিং জুটিতে ৮৩ রান তোলার পরও তাদের স্কোর ১৫৫’র বেশি যায়নি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৬১ ও আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই ৩১ রান করেন। পরের কোনো ব্যাটসম্যানই কুড়ির ঘর ছুঁতে পারেননি।

আফগানদের আউট হওয়া আট উইকেটের একাই চারটি নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ক্রিস্টোফার এম্পফু।

১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৪০ রানের জুটি পায় জিম্বাবুয়ে। পুরো সিরিজে ব্যর্থ ব্রেন্ডন টেলর এদিন আউট হন ১৯ রান করে। তবে ক্যারিয়ারের শেষ ম্যাচে সাবলীল ব্যাট করেন মাসাকাদজা। দ্বিতীয় উইকেট জুটিতে চাকাভার সঙ্গে ৭০ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তিনি।

Reneta

৩৯ রান করে চাকাভা ফিরলেও শেষ আন্তর্জাতিক ম্যাচটা ফিফটির রঙে রাঙান মাসাকাদজা। শেষ পর্যন্ত ৪২ বলে চারটি চার ও পাঁচ ছক্কায় ৭২ রান করে আউট হন। দৌলত জাদরানের করা ১৩তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে জিম্বাবুয়ে অধিনায়ক আউট হওয়ার পর উৎসব না করে বরং তাকে অভিনন্দন জানান আফগান খেলোয়াড়রা। ২১ রানে অপরাজিত থেকে মাসাকাদজার তুলিতে শেষ আঁচর দেন শন উইলিয়ামস। ৩ বল থাকতে ৩ উইকেট জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

বিদায় ম্যাচকে স্মরণীয় করে রাখতে এদিন ভিন্ন জার্সি নাম্বার নিয়ে মাঠে নামেন মাসাকাদজা। সেই সঙ্গে নামের জায়গাতেও ছিল ভিন্নতা। জার্সির পেছনে ডাক নাম নিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে দেশকে নেতৃত্ব দেন তিনি।

জার্সির নম্বর ৩১০ এবং ডাকনাম মুধারা লিখে খেলতে নামেন মাসাকাদজা। জিম্বাবুয়ে দলের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন এই বিষয়ে জানান, ‘এটি তিন ফরম্যাটে খেলা মাসাকাদজার ম্যাচ সংখ্যা, মুধারা তার ডাক নাম।’

২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছিল মাসাকাদজার। এছাড়া দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়েছিলেন তিনি।

দেশটির সর্বোকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে এ ডানহাতি ব্যাটসম্যানের। দেশের হয়ে মোট ৩৮টি টেস্ট খেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। সেই সঙ্গে ২০৯টি ওয়ানডে ম্যাচে ২৬৫৮ রান করেছেন। আইসিসির নিষেধাজ্ঞার পর জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিলেন মাসাকাদজা।

মাসাকাদজার রঙিন দিনে অনেকটাই বিবর্ণ রশিদ খান। পুরো সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের নাচানো আফগান অধিনায়ক এদিন উইকেটশূন্য থাকেন। চার ওভার বল করে ২৯ রান দেন রশিদ। জন্মদিনটা তাই একটু ফিকেই হয়ে গেল রশিদের।

আগের বছর ২০তম জন্মদিনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন রশিদ। জিম্বাবুয়ের বিপক্ষে টসের পর সে কথা উল্লেখ করে এদিনও তেমনটাই আশাবাদ ব্যক্ত করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেটা হল না।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচ ছিল তাই শুধুই নিয়মরক্ষার। শনিবার আরেকটি নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। পরে ২৪ সেপ্টেম্বর মিরপুরে ফাইনালে মুখোমুখি হবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাসাকাদজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT