চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের সবসময় ইনস্টাগ্রামের মূল ফিচারসমূহ কমিউনিটির সাথে যুক্ত রাখার লক্ষ্যে এশিয়ায় প্রথম অপারেটরগুলোর অন্যতম হিসেবে ইনস্টাগ্রামে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

মেটার সাথে পার্টনারশিপ এবং টেলিনর লিনক্সের সহায়তায় এই সুবিধাটি এনেছে অপারেটরটি। ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এর মাধ্যমে রেগুলার ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা।

এর ফলে নোটিফিকেশন দেখা, ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন গ্রাহকরা, যা তাদের নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ ব্যবহারের সময় গ্রাহকরা যখন আবার ইনস্টাগ্রামের নিয়মিত ও সম্পূর্ণ অভিজ্ঞতা ফিরে পেতে চাইবেন, তখন তারা অ্যাপ থেকেই সহজে একটি ডেটা প্যাকেজ কিনতে পারবেন। একটি নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার সাথে সাথেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে তার ফুল-ফিচার মোডে ফিরে যাবে, ফলে আগের মতো হাই-রেজোলিউশন ছবি, ভিডিও এবং সমস্ত স্ট্যান্ডার্ড কার্যকারিতা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে প্রতিনিয়ত আমাদের সেবাসমূহকে যুগোপযোগী করার ব্যাপারে বিশ্বাসী গ্রামীণফোন। বর্তমানে ডিজিটাল জীবনধারা দিন দিন আরও বেশি প্রসার লাভ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্বও বাড়ছে। এই পরিস্থিতিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আমাদের গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও তথ্য জানতে এবং সবার সাথে যুক্ত থাকতে সাহায্য করবে। এই উদ্ভাবনটি সবার জন্য একটি নির্বিঘ্ন এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামগ্রামীণফোনবেসিক মোড
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT