মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ব সম্মেলন ২০২৬-এ বাংলাদেশের হয়ে অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে সিলেটের আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান।
ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (আইওবি)-এর নেতৃত্বে অংশ নিয়ে তিনি ১২টি আন্তর্জাতিক ও ১টি ন্যাশনাল রাউন্ডসহ মোট ১৩টি পদক ও বিশেষ সম্মাননা অর্জন করে বাংলাদেশের সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি লাভ করেন।
টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমি আয়োজিত এ আন্তর্জাতিক আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ সাইবারজায়া-এ এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (UTM)-এ। বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীর মধ্যে আরহাম জোহান সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
ইংলিশ বিশ্বকাপ-এ তিনি অর্জন করেন স্বর্ণপদক, র্যাঙ্কিং-১, প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ডিন অ্যাওয়ার্ড, সেরা উপস্থাপনা পুরস্কার এবং বিচারকদের পছন্দ পুরস্কার। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড-এ অর্জন করেন স্বর্ণপদক, র্যাঙ্কিং-২, প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, ডিন অ্যাওয়ার্ড, সেরা পরীক্ষামূলক বিজ্ঞানী পুরস্কার এবং কাজাখস্তান বিশেষ পুরস্কার।







