আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি প্রেস কনফারেন্সে ভাষণ দিচ্ছেন, পেছনে ইতালির পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বুধবার (৮ জুলাই) এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেব না।

এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে সংকটে সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার অবস্থানও স্পষ্ট করেছিল রোম।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ জর্জিয়া মেলোনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সামরিক অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…