চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

চকোর মালিথা চকোর মালিথা
৫:২১ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হলো। লাখো মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সৌদি সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

রোববার পবিত্র আরাফাতের ময়দানে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ শুরু হচ্ছে। সারা পৃথিবীর প্রায় ২০ লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে পবিত্র নগরী মক্কায় জড়ো হয়েছেন। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা-মারওয়া পর্বত সাই কারা এবং মসজিদুল হারামে নামাজ আদায়সহ ইবাদতে মশগুল থাকেন এ মুমিন মুসলমানরা।

পবিত্র হজের আগে শেষ জুমা ছিল আজ। সারা বিশ্ব থেকে আসা লাখ লাখ মুসল্লি আজ পবিত্র কাবা শরীফের মসজিদুল হারামে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। হজের আগে সব শেষ এ জুমা ফজিলতের দিক দিয়েও অনেক তাৎপর্যপূর্ণ।

সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় থাকা নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন।

পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার নামাজ আদায়ের পর লাখ লাখ মুসল্লি কাবা শরীফ থেকে ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হয়েছেন। এজন্য মক্কা থেকে মিনা পর্যন্ত দীর্ঘ যানজট শুরু হয়েছে। এ কারণে অনেকে মিনায় যাচ্ছেন পায়ে হেঁটে। অন্যান্য হাজিদের মাতো বাংলাদেশের প্রায় ১ লাখ ২ হাজার হাজিও রওনা হয়েছেন মিনার পথে। ফজরের নামাজের আগ পর্যন্ত মিনার পথে মুমিনদের এ যাত্রা চলবে।

মিনায় পৌঁছে ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন তারা। রোববার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ চেষ্টা করছি: সেতুমন্ত্রী

পরবর্তী

রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানের মরদেহ উদ্ধার

পরবর্তী

রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানের মরদেহ উদ্ধার

মহেশখালীতে অস্ত্রসহ গোলাম আযমের দেহরক্ষীর ভাই গ্রেফতার

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT