চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহেশখালীতে অস্ত্রসহ গোলাম আযমের দেহরক্ষীর ভাই গ্রেফতার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:২৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোঁয়াকো থেকে ১১ মামলার পলাতক আসামী এবং জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের দেহরক্ষীর ভাই শাহজাহান (৪৮) কে ৭ টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব ৭।

শুক্রবার দুপুরে হোঁয়াকো ইউনিয়নের কেরুণতলীর একটি মৎস্য খামারে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার শাহজাহান ওই এলাকার মৃত আবদুল মাবুদের ছেলে এবং জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের এক সময়ের দেহরক্ষী আকতার হামিদের ভাই।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরুণতলী মৎস্য খামারে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪ টি এক নলা বন্দুক, ৩ টি ওয়ান শুটার গান, ১৫ রাউন্ড বন্দুকের গুলি, ৩৪০০ টি এয়ার গানের গুলি সহ শাহজাহানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি সহ ১১ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হোঁয়াকোর সাবেক চেয়ারম্যান এনামুল করিমের ভাই। এনামুল করিম ২০০৭ সালে একে ৪৭ সহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশখালী থানায় সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্র জানিয়েছে, তার অপর ভাই আকতার হামিদ জামায়াতের সাবেক আমীর যুদ্ধাপরাধী কারাগারের মারা যাওয়া গোলাম আযামের দেহরক্ষী ছিলেন। শাহজাহান এক সময়ের শিবির ক্যাডার ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোলাম আযম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT