চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলি’র মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, আকতার জাহানের ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। যোগাযোগ করতে না পেরে, তার ছেলে সোয়াদ ঢাকা থেকে সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে। পরে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তার কক্ষে যান।

সেখানে গিয়ে তারা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। আকতার জাহানের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎক জলি ম্যাডামের মরদেহ দেখে প্রাথমিকভাবে জানিয়েছেন, এক দিনেরও বেশী সময় আগে তার মৃত্যু হয়েছে।

জুবেরি ভবনে তার রুমের দরজা ভেঙ্গে দেখা গেছে তিনি বিছানায় মশারির ভেতর ঘুমিয়ে আছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় আনা হবে। তার পরিবারের সকলে ঢাকায় থাকেন। তার ভাই ইতিমধ্যে মরদেহ আনতে ঢাকা থেকে রওনা হয়েছেন।

জুবেরি ভবনের ওই কক্ষে একাই থাকতেন আকতার জাহান। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকায় পড়াশোনা করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

পরবর্তী

মহেশখালীতে অস্ত্রসহ গোলাম আযমের দেহরক্ষীর ভাই গ্রেফতার

পরবর্তী

মহেশখালীতে অস্ত্রসহ গোলাম আযমের দেহরক্ষীর ভাই গ্রেফতার

জিয়াউর রহমানের লাশ ওই কবরে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT