চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লটারি ভাগ্যে সাকিব-সৌম্যে বাজিমাত রংপুরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে আইকন প্লেয়ারদের লটারি জিতে বাজিমাত করলো রংপুর রাইডার্স। লটারি জিতে প্রথমেই ডাকের সুযোগ পেয়ে চোখ বন্ধ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয় রংপুর।

দেশী খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরিতেও লটারি জিতে প্রথমে ডাকের সুযোগ পেয়ে সৌম্য সরকারকে দলভুক্ত করে বিপিএলে একমাত্র দল হিসেবে আগের নামে খেলার সুযোগ পাওয়া এই দল।

প্রথম আসরে না থাকলেও ২০১৩ সালে দ্বিতীয় বিপিএলে সপ্তম দল হিসেবে খেলতে এসেছিলো রংপুর রাইডার্স। এবার অন্য ছয়টি দল নানা জটিলতায় হারিয়ে গেলেও তারা টিকে আছে।

আর এবার প্লেয়ার্স ড্রাফটে ‘আইকন‘ এবং ‘এ’ ক্যাটাগরি দু’ ক্ষেত্রেই লটারিতে প্রথমে খেলোয়াড় বাছাইয়ের স‍ুযোগ পেয়ে সৌভাগ্যের সবটাই পেয়েছে তারা।

অলরাউন্ডার সাকিব এবং ওপেনার সৌম্য সরকার ছাড়াও বিদেশী কোটায় তারা আফগানিস্তানের মোহাম্মদ নবীকে দলে টেনেছে।

তারা ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে রংপুর রাইডার্সে এসেছেন আরাফাত সানি, মো. মিথুন, মোক্তার আলী, সাকলাইন সজীব এবং সাচিত্রা সেনানায়েক (শ্রীলংকা)।

Reneta

‘আইকন’ খেলোয়াড়দের সম্মানী ঠিক করা হয়েছে ৩৫ লাখ টাকা। স্থানীয় খেলোয়াড়দের অন্য চার ক্যাটাগরির সম্মানী ‘এ’ গ্রেড ২৫ লাখ, ‘বি’ গ্রেড ১৮ লাখ, ‘সি’ গ্রেড ১২ লাখ এবং ‘ডি’ গ্রেড ৫ লাখ টাকা।

বিপিএলে বিদেশী খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রেড ৭০ হাজার ডলার, ‘বি’ গ্রেড ৫০ হাজার, ‘সি’ গ্রেড ৪০ হাজার এবং ‘ডি’ গ্রেডের সম্মানী ৩০ হাজার ডলার।

আগামী ২০ নভেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হলেও খেলা শুরু হবে ২২ নভেম্বর, আর ১৫ ডিসেম্বর ডিসেম্বর হবে ফাইনাল। এবারের আসরের খেলা হবে ঢাকা এবং চট্টগ্রামে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএলবিপিএল থ্রিরংপুর রাইডার্সসাকিবসাকিব আল হাসানসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT