চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:০২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

কক্সবাজারের উখিয়ার ময়নাখোলায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ময়নাখোলায় প্রথমে ত্রাণ দেবেন তিনি। এরপর বালুখালী-হাকিমপাড়া ও পানমাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বিএনপি চেয়ারপার্সন। মোট ৪টি স্পটে ত্রাণ বিতরণ করবেন তিনি। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের মানবেতর জীবনের দৃশ্যপট স্বচক্ষে দেখবেন।

মোট ১১ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। এর মধ্যে ৫ হাজার প্রসূতি ও ৫ হাজার শিশু খাদ্যও রয়েছে।

মোট ৪টি স্পটে ত্রাণ বিতরণ করা হবে। উখিয়ার বালুখালি, পালংখালি, কুতুপালং, বোয়ালমারা, জামতলী রোহিঙ্গা ক্যাম্পে তাদের মানবেতর জীবনের দৃশ্যপট স্বচক্ষে দেখবেন ও ত্রাণ বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সন।

ড্যাবের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে প্রথমে যাবেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে ডা. জাহিদ বলেন, আমাদের আগেও যেমন প্রস্তুতি ছিলো এখনো আছে। ড্যাবের চিকিৎসা সেবা টানা চলতে থাকবে বলে জানান তিনি।

এসময় রাস্তার দু’পাশে দেখা যায় রোহিঙ্গা ও স্থানীয় মানুষের ঢল। ব্যানার ফেস্টুন হাতে তারা স্বাগত জানান খালেদা জিয়াকে।

সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা দেন। কেন্দ্রীয় সিনিয়র নেতাদেরসহ সব মিলিয়ে ১৫টি গাড়ি রয়েছে তার সঙ্গে।

Reneta

এর আগে রোববার রাত ৮টায় কক্সবাজার সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক হামলা ও বাধার সম্মুখিন হয়ে এবং লাখো মানুষের ঢল ঠেলে কক্সবাজার পৌঁছে স্বস্তি প্রকাশ করেন।

কেন্দ্রের জ্যেষ্ঠ নেতা ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় কোন নেতাকে রোহিঙ্গা ক্যাম্পের দিকে না যেতে সম্পূর্ণভাবে নিষেধ করেন তিনি। কেবলমাত্র চেয়ারপার্সনের সিলেক্টেড নেতারাই থাকবেন বলে জানান।

ক্যাম্প পরিদর্শন শেষে বেগম খালেদা জিয়া বিকেলে চট্টগ্রামের পথে যাত্রা করবেন। চট্টগ্রাম সার্কিট হাউজে তার রাত্রিযাপনের কথা রয়েছে। ৩১ তারিখ তিনি ঢাকা ফিরবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT