চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

আল আমিন খান আল আমিন খান
৩:৪৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে জেলের জালে আটকে পড়া ৯ ফুটের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।

তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সচেতনতা ও দ্রত উদ্যোগের ফলে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।

আজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসলে সাপটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন। স্থানীয় মডেল মসজিদের সামনে থেকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে সাপটি।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকেলেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯ ফুটের অজগরজেলের জালেবাগেরহাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

পরবর্তী

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT