চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের কবরের মাটিও দিচ্ছে না মিয়ানমার

মুন‌জের অাহমদ চৌধুরীমুন‌জের অাহমদ চৌধুরী
২:৩৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
মতামত
A A
রোহিঙ্গা

ম‌র‌ছে রে‌া‌হিঙ্গা শিশুকন্যা, ম‌রে দ‌রিদ্র মুসলমান। ওরা মানুষ নয়! ওরা মানুষ হলে কি ক‌রে চুপ থা‌কে বিশ্ব। পরশুর পঁচা বিপ্লবী সুচি অাজ প‌শ্চিমাদের কা‌ছে পশ্চাৎদেশ বেচা গণতন্ত্রী, ‌বিস্ময়। গণতন্ত্র তু‌মি বু‌ঝি অাজ দে‌শে দে‌শে সু‌বিধা জ‌ুলুম অার মিথ্যাচা‌রের পূর্ণদৈর্ঘ্য পর্নো সংস্করণ?

সশস্ত্র বা‌হিনীর সা‌থে মিয়ানমার সরকা‌রের সরাস‌রি মদদে উগ্রপন্থীরা গত এক সপ্তা‌হে সেখা‌নে রো‌হিঙ্গা মুস‌লম‌ানদের উপর ১৭৮৪ সা‌লের পর চালা‌চ্ছে বিভৎসতম নারকীয়তা।

যুগ যুগ ধ‌রে মিয়ানমা‌রের নিপীড়িত, অত্যাচা‌রিত রো‌হিঙ্গাদের কখ‌নো মানু‌ষের(!) স্বীকৃ‌তি দেয়নি, দে‌বেও না বিকৃত মান‌বিকতার মানবাধিকার।

বিশ্বশা‌ন্তির উলঙ্গ দালা‌লের দল দে‌বে না বার্মায় লাশ দাফ‌নের অ‌ধিকার। মাতৃগ‌র্ভে সরকারি পে‌টোয়া বা‌হিনীর বু‌টের লা‌থি‌তে মর‌বে সন্তান। প্রাণভিক্ষায় সংকূল সংকটাপন্ন মানুষগু‌লির নিমজ্জমান নাফ নদীর নৌকা কখ‌নো পা‌র খু‌জেঁ পা‌বে না। সেখা‌নেও কড়া পাহারায় নিরুপায় বি‌জি‌বি।

পুশব্যাক তা‌দের ফেরা‌বে, ফেরা‌চ্ছে কুকু‌রের দা‌ঁতে শকুনচোখার কাম‌ড়ের ম‌তো ক‌রে।

‌জেরুজা‌লেম, গাজা, সি‌রিয়ায় মানুষ‌কে মর‌তে হ‌বেই। মুসলমান ব‌লেই। মানব দে‌হের মিল‌নে প্রেমহীন ধর্ষকামরূ‌পে পা‌পের ফসলসম প‌রিনতির কারণ হ‌য়ে ও‌দের মর‌তে হ‌বেই। দে‌শে দে‌শে ধ‌র্মের নামে নির্যা‌তিত মান‌ু‌ষের বাস্তবতা অাস‌লে একই।

Reneta

রো‌হিঙ্গারা তো মানুষই নয়! ওরা মানুষ হ‌লে, বিশ্ব মানবতার প‌তিতাময় হোতারা তা‌দের জন্য ফেষ্টুন হা‌তে ক্যা‌মেরার সাম‌নে বিবৃ‌তির ব্যবসা কর‌তেন। কফি অানা‌নেরা কথা বল‌তেন। কেননা, তা‌দের ‘মানু‌ষ’ স্বীকৃ‌তি দিলে সু‌বিধার অং‌কে বিশ্ব‌মোড়ল‌দের মুনাফার ক্ষ‌তি। ১৯৭০ সাল থে‌কে মিয়ানমান রাষ্ট্র তা‌দের নাগ‌রিক হি‌সে‌বে স্বীক‌ার ক‌রে না,‌ কে‌ড়ে নি‌য়ে‌ছে ভোটা‌ধিকার। বহুপুরু‌ষ ধ‌রে বাস কর‌লেও সরকার তা‌দের কব‌রের জ‌মি‌টুকুর মা‌লিকানা দেয় না। অার ভি‌টেবাড়ির মা‌লিকানা তো দূ‌রের কথা। বন্ড সই দি‌তে হয় দুই সন্তা‌নের অ‌ধিক জন্ম না দেবা‌র। মা‌নে কার্যত দেশ‌টি‌তে রো‌হিঙ্গা‌দের ঘ‌রে তৃত‌ীয় সন্তান‌টি অ‌বৈধ। ধর্ষণ, গণধর্ষ‌ণে দেশ‌টির মুস‌লিম নার‌ীরা খাদ্য কেবল সাম‌রিক বেসাম‌রিক বৌদ্ধ সন্ত্রাসী‌দের।

মানবা‌ধিকার, জা‌তিসংঘ অার বিশ্বশা‌ন্তি বা‌ণিজ্যের মূল হোতারা এখা‌নে নীরব। কারণ, মিয়ানমা‌রে তা‌লেবান বা অাইএস বানাবার অস্ত্র অার প্র‌তিপক্ষ সৃষ্টির পাতা‌নো খেলা নেই। যেখা‌নে ধর্ম এবং সন্ত্রাসবা‌দের খেলা হ‌বে না; সেখা‌নে কি ক‌রে কথা বল‌বে অন্ধ জা‌তিসংঘ? কিংবা উভকামী হ‌তে হ‌তে অর্থকামী মানবা‌ধিকার বা‌ণিজ্য। দে‌শে দে‌শে শা‌ন্তির ম‌নোপ‌লি ব্যাবসার মা‌লিকানা এখন শুধু অস্ত্র অার যুদ্ধব্যবসায়ী‌দেরই। জা‌তিসংঘ সেখা‌নে জা‌নি ক্ষমতার গ‌ণিকালয়। হায় ত‌বে দর্শক সাধারণ মুখগু‌লো কি তবুও প্র‌তিবা‌দে মুখর হ‌বে না? নাহ, নাগ‌রিক, সুশী‌লের দল জা‌নি ফেসবু‌কের লাই‌কের অক্ষ‌রেও তবু লিখ‌বে না প্র‌তিবাদীর দল।

অাস‌লে দে‌শে দে‌শে মারা যাওয়া নি‌র্বোধ মুসলমা‌নের দলগু‌লো শুধ‌মাত্র ইহু‌দিবা‌দের অা‌ধিপত্যবাদী ষড়য‌ন্ত্রের খেলবার শিকার, মানুষই নয়।

মানুষ হ‌লে মি‌ডিয়া মা‌লিক‌দের, দর্শকের চো‌খে ‌চো‌খ রে‌খে মানবতার প্র‌তি বৃদ্ধাঙ্গু‌লি প্রদর্শ‌নের সীমা থাকত। দে‌শে দে‌শে সবচাই‌তে নিপীড়িত মানুষগু‌লো অাস‌লে কখ‌নো মানু‌ষের ‘স্বীকৃ‌তি’ পা‌বে না, কারণ; তা‌দের অপরাধ তারা ‘মুসলমান’।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT