চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনেই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুন মাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি আগামী মাসগুলোতে আরও তীব্র তাপপ্রবাহ এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, ২১ জুন মেরু অঞ্চল বাদে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়। এদিনের তাপমাত্রা ২০২৩ ও ২০২৪ সালের একই সময়ের আগের সব রেকর্ড অতিক্রম করেছে।

Banglabid

সংস্থাটির মতে, সমুদ্রের এই অস্বাভাবিক উষ্ণতা বৈশ্বিক আবহাওয়ার ধরন, জলবায়ু এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এটি এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রাথমিক পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে আরও চরম আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে ২০২৩ সালের জুনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছালে বিজ্ঞানীরা পরিস্থিতিকে উদ্বেগজনক, ভয়াবহ এবং পূর্বাভাসের চেয়েও বেশি বলে মন্তব্য করেছিলেন। তখনই এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপপ্রবাহ, বন্যা ও শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবারও দ্রুত তাপমাত্রা বাড়ছে। গত মাসে যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ তীব্র তাপপ্রবাহে নতুন রেকর্ড দেখেছে। একই সময়ে অ্যান্টার্কটিকায়ও স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক উষ্ণ শীত অনুভূত হয়েছে।

Reneta

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত স্থলভাগের তাপমাত্রা নিয়ে বেশি আলোচনা হলেও মহাসাগরের তাপমাত্রা পৃথিবীর জলবায়ু ব্যবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে। সূর্যের বিকিরণ, সমুদ্রস্রোত এবং গভীর সমুদ্রে তাপ সঞ্চয়ের মতো বিভিন্ন কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তিত হয়।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পৃথিবীর অতিরিক্ত তাপশক্তির ৯০ শতাংশেরও বেশি শোষণ করে মহাসাগর। তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারই এ উষ্ণায়নের প্রধান কারণ। গত বছর মহাসাগরে সঞ্চিত অতিরিক্ত তাপের পরিমাণ রেকর্ড ২৩ জেটাজুলে পৌঁছায়, যা আগের দুই দশকের গড়ের দ্বিগুণেরও বেশি।

এ কারণে সমুদ্র দ্রুত উষ্ণ হয়ে উঠছে। গবেষণায় দেখা গেছে, ২০২০ সালে প্রতি সেকেন্ডে প্রায় পাঁচটি হিরোশিমা বোমার বিস্ফোরণের সমপরিমাণ তাপ মহাসাগরে যুক্ত হচ্ছিল। গত বছর সেই হার বেড়ে প্রতি সেকেন্ডে প্রায় ১১টি হিরোশিমা বোমার শক্তির সমান তাপে পৌঁছেছে।

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, মানবজাতি পৃথিবীকে তার সহনক্ষমতার সীমার বাইরে ঠেলে দিচ্ছে।

তবে বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের বর্তমান উষ্ণতা সাময়িক নাকি দীর্ঘস্থায়ী হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারণ বছরের সর্বোচ্চ সমুদ্র তাপমাত্রা সাধারণত জুলাই ও আগস্ট মাসেই রেকর্ড করা হয়।

কোপারনিকাসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেছেন, এটি জলবায়ুর একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। সমুদ্রের তাপমাত্রা যদি এভাবেই উচ্চ অবস্থানে থাকে এবং এল নিনো আরও সক্রিয় হয়, তাহলে আগামী মাসগুলোতে নতুন নতুন তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুননতুন রেকর্ডসমুদ্রপৃষ্ঠসমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্যাসিবাদের ভগ্নাংশ দেশকে অস্থিতিশীল করতে চায়: রিজভী

পরবর্তী

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

পরবর্তী

এবারের বিশ্বকাপ: মেসি ও এমবাপের মহাদ্বৈরথ

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT