চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

জোরালো হলো বাংলাদেশ-কানাডা ব্যবসায়িক সম্পর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি) আয়োজিত ‘বিজনেস গালা নাইট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী, বিনিয়োগকারী, ব্যাংকার, উদ্যোক্তা, পেশাজীবী এবং কমিউনিটি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করা।

গত শনিবার (২৭ জুন) শেরাটন পার্কওয়ে টরন্টো নর্থ হোটেল অ্যান্ড স্যুটস- এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিসিসির সভাপতি আলমগীর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল রশদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডলি বেগম। এছাড়া বিবিসিসির প্রধান উপদেষ্টা সুবীর কুমার দে বক্তব্য দেন।

ছবি: সংগৃহীত
Banglabid

মূল বক্তব্যে হাইকমিশনার মো. জসীম উদ্দিন বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি-কানাডিয়ান উদ্যোক্তাদের আরও শক্তিশালী ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান এবং বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। ডলি বেগম কানাডার অর্থনীতিতে বাংলাদেশি-কানাডিয়ান উদ্যোক্তাদের অবদানের প্রশংসা করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরকারি সহায়তা, উদ্ভাবন এবং কমিউনিটি সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিবিসিসির নেতারা প্রযুক্তি, বিনিয়োগ, ব্যবসায়িক অর্থায়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে একাধিক উপস্থাপনা করেন। পরিচালক শিপন হাওলাদার তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং ও প্রযুক্তিগত অংশীদারিত্বের সম্ভাবনা তুলে ধরেন। তানভীর নেওয়াজ বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন।

এছাড়া পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম মিন্টু কানাডায় ব্যবসায়িক অর্থায়ন, সরকারি অনুদান, ব্যাংকিং সহায়তা এবং রপ্তানি সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদ দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারিত্বের সম্ভাবনা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে আলমগীর রহমান উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ উৎসাহিত করা, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং কানাডা-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বিবিসিসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কানাডা-বাংলাদেশ সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতি হিসেবে হাইকমিশনার মো. জসীম উদ্দিন এবং ডলি বেগমের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে এনআরবি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিল্পী শামিত বড়ুয়া এবং মহুয়া পারিয়াল সংগীত পরিবেশন করেন।

Reneta

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিবিসিসির পরিচালক নাসিরউদ্দিন মাহমুদ। তিনি অতিথি, বক্তা, স্পন্সর, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উদ্যোক্তা উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশ-কানাডা অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সংগঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে ৭৫ ইঞ্চির এলইডি স্মার্ট টিভি, এইচপি স্লিম বিজনেস ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, ‘বিবিসিসি বিজনেস গালা নাইট ২০২৬’ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশি-কানাডিয়ান উদ্যোক্তাদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা-বাংলাদেশ সম্পর্কবাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডাবিজনেস গালা নাইট ২০২৬বিবিসিসিহাইকমিশনার মো. জসীম উদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

পরবর্তী

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮

পরবর্তী
ছবি: সংগৃহীত

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮

কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত রণবীর?

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT