চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদের ওপর বিশ্বাস আছে মাশরাফির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বাস করেন, মাহমুদউল্লাহ রিয়াদ ভালোভাবেই দলে ফিরে আসবেন।

সোমবার শ্রীলঙ্কায় বসে মাশরাফি এ কথা বলেন।

‘ও যেন দলে নিজেকে বোঝা মনে না করে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। খারাপ সময় সব প্লেয়ারেরই যায়। শেষ ছয় মাসেও ওর যে ফর্ম ছিল সেটা যদি ফিরে পায় তাহলে তা দলে বড় প্রভাব ফেলবে। আমার বিশ্বাস ও খুব ভালোভাবে কামব্যাক করবে। পুরো টিম আসলে ওকে সাহায্য করছে।’ বলছিলেন মাশরাফি।

বাংলাদেশ এই মাশরাফির অধীনেই বদলে যাচ্ছে। ওয়ানডেতে তার নেতৃত্বে বড় দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে তিনি না থাকলেও দল ভাল করছে।

মাশরাফি মনে করেন দলের এই উন্নতিতে সবার অবদান আছে, ‘শেষ কয়েক বছরে আমরা যতগুলো ম্যাচ জিতেছি তাতে সবার সমান অবদান আছে। আমি বলবো না যে কারো একার কৃতিত্বে আমরা ভাল করছি।’

বাংলাদেশ ইতিমধ্যে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে। প্রথম ম্যাচে ২৫৯ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয় পায় টাইগাররা। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত মাশরাফি-বাহিনী।

Reneta

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ডাম্বুলায়, ২৫ মার্চ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ এবং কলম্বোতে ১ এপ্রিল সিরিজের শেষ ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এমন অভিনেত্রী যুগে যুগে কমই মিলে’

পরবর্তী

মিথ্যা বলছে সন্তান?

পরবর্তী

মিথ্যা বলছে সন্তান?

সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর ‘বেগম জান’ ছবিতে বিদ্যা বালান

‘বেগম জান’ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT