চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা বলছে সন্তান?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৮:৩৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

শিশু যখন তার কল্পনার জগতের মনগড়া গল্পগুলো বলে তখন বাবা মা খুব আনন্দ নিয়ে শোনে। আহ্লাদের বুলিগুলো খুব মিষ্টি লাগে বাবা-মায়ের। কিন্তু একটু বড় হয়ে স্কুলে ভর্তি হওয়ার পর যখন শিশু মন গড়া কথা বলে তখন সেই কথাগুলোই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অভিভাবকের। সন্তানের মিথ্যা কথা বলার অভ্যাসের কারণে বিব্রত হতে হয় তাদের।

শিশুদের মিথ্যা বলার অভ্যাস দূর করতে বাবা-মাকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বকা-ঝকা না করে সন্তানকে ধীরে ধীরে বুঝিয়ে মিথ্যা থেকে দূরে সরিয়ে আনতে হবে। জেনে নিন সন্তানের মিথ্যা বলার অভ্যাসে বাবা-মায়ের করণীয় সম্পর্কে।

নিজে মিথ্যা বলা ছাড়ুন
শিশু পার্ক কিংবা চিড়িয়াখানায় টিকিট কেনার সময় যদি সন্তানের মিথ্যা বয়স বলেন কিংবা অনাকাঙ্ক্ষিত মেহমান এড়াতে যদি ঘরে থেকেও ‘নেই’ বলে দেন, তাহলে আপনিই সন্তানকে মিথ্যা বলা শেখাচ্ছেন। সন্তানের সামনে সচেতন কিংবা অসচেতনভাবে অনেক অভিভাবকই মিথ্যা বলেন। আপনি যা করছেন সেটাই আপনার সন্তান শিখছে। তাই সন্তানের মিথ্যা বলার অভ্যাস দূর করতে প্রথমে আপনাকে মিথ্যা বলা ছাড়তে হবে।

শাস্তি কিংবা বকা নয়
যেসব শিশুকে কারণে-অকারণে বকা কিংবা শাস্তি দেওয়া হয় সাধারণত সেসব শিশুদের মিথ্যা বলার প্রবণতা বেশি থাকে। শাস্তি কিংবা বকার ভয়ে বাবা মায়ের কাছে সত্যটা লুকায় তারা। তাই সন্তান কোনো অপরাধ করলেও শাস্তি না দিয়ে বরং তাকে খারাপ-ভালোর পার্থক্যটা বুঝিয়ে দিন।

সত্যের প্রশংসা করুন
আপনার সন্তান যখন কোনো অপরাধ করে এসেও সত্য স্বীকার করে নেবে, তখন তার প্রশংসা করুন। এছাড়াও কার্টুন কিংবা গল্পের বইতে যখন কোনো চরিত্রকে সত্যবাদী হিসেবে দেখানো হবে, তখন সেই চরিত্রের প্রশংসা করুন। এতে সত্য বলতে উৎসাহী হবে আপনার সন্তান।

সমস্যার সমাধানে সহায়তা করুন
আপনার সন্তান স্কুলে কিংবা বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হলে তাকে সমস্যা সমাধানে সহযোগিতা করুন। সন্তানকে দোষারোপ না করে তাকে কীভাবে ঝামেলা মোকাবেলা করতে হবে সেই ব্যাপারে উপদেশ দিন। আপনার সহযোগিতায় সন্তানের আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার সঙ্গে মিথ্যা বলার অভ্যাস কমে যাবে তার।

Reneta

মিথ্যা বলার অভ্যাস একদিনে গড়ে ওঠে না। নানা কারণে ছোটবেলা থেকেই ধীরে ধীরে মিথ্যা বলার অভ্যাস বাড়তে থাকে। তাই মিথ্যার বীজ গোড়াতেই উপড়ে ফেলতে সচেষ্ট থাকতে হবে বাবা-মাকে। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াদের ওপর বিশ্বাস আছে মাশরাফির

পরবর্তী

‘বেগম জান’ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা

পরবর্তী
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর ‘বেগম জান’ ছবিতে বিদ্যা বালান

‘বেগম জান’ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা

নরওয়ে পৃথিবীর শীর্ষ সুখী দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT