চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় স্পুটনিক-ভি ভ্যাকসিনের ব্যবহার শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া রাজধানী মস্কোয় করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের তাদের নিজস্ব তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিন দেয়া শুরু করেছে। গত আগাস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য স্পুটনিক-ভি নামের ভ্যাকসিনের লাইসেন্স দেয় রাশিয়া। এখন সেটির ব্যবহার শুরু করেছে দেশটি।

ভ্যাকসিন নির্মাতারা দাবি করেছে এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরণের কোন পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। তবে এখনো ভ্যাকসিনটি বৃহৎকারে  মানুষের মধ্যে পরীক্ষার কার্যক্রম শেষ হয়নি।

এই সপ্তাহেই ভ্যাকসিনের প্রথম দুইটি ডোজ পাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছেন দেশটির হাজার হাজার মানুষ। তবে রাশিয়া মোট কত ভ্যাকসিন তৈরি করতে পারবে, সেটা এখনো পরিষ্কার নয়। এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটির উৎপাদকরা ২০ লাখ ভ্যাকসিন তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন: এই সপ্তাহের শুরুতে স্কুল, স্বাস্থ্য সেবা আর সমাজকর্মীদের আগে ভ্যাকসিনটি দেয়া হবে। তবে যতো ভ্যাকসিন আসতে থাকবে, এই তালিকা তখন আরও বড় হতে শুরু করবে।

এসব পেশার বাসিন্দারা অনলাইনে তালিকাভুক্তির মাধ্যমে শহরের ৭০টি স্থানে ভ্যাকসিন দেয়ার জন্য বুকিং দিতে পারবেন। তবে যাদের বয়স ১৮-৬০ মধ্যে রয়েছে তাদের বুকিং ছাড়াই ভ্যাকসিন নিতে পারবেন।

এখন পর্যন্ত রাশিয়ায় ২৩ লাখ ৮২ হাজার ১২জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৩০ জনের। রাশিয়ায় এই মহামারির কেন্দ্র হয়ে উঠেছে মস্কো, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

Reneta

কিছুদিন আগে বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার, বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম এই ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য নিরাপদ। তবে অনুমোদন দেয়া হলেও জনগণের মধ্যে এখনও ভ্যাকসিন আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয়নি।

যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসস্পুটনিক ভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT