চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি মানবিক ত্রাণ পাঠানোর জন্য চীনের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, দুর্যোগ মোকাবিলায় চীনের এই সহায়তা দুই দেশের কৌশলগত অংশীদারত্বের প্রতিফলন।

গতকাল সোমবার (৬ জুলাই) চীনা সরকারের পাঠানো প্রথম দফার জরুরি ত্রাণসামগ্রী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এবং ভেনেজুয়েলায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লান হু ত্রাণসামগ্রী গ্রহণ করেন। ৮০ টনের বেশি ওজনের এই চালানে রয়েছে ২০টি বিদ্যুৎ জেনারেটর, ৮টি পানি পরিশোধন যান, ২০০টি জীবাণুনাশক ইউনিট, ২০০ সেট সৌর আলোকসজ্জা সরঞ্জাম, ১ হাজার ৭০০টির বেশি তাঁবু এবং ৬ হাজার ৭০০টিরও বেশি কম্বল।

ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে ইভান গিল বলেন, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ভেনেজুয়েলা যে আন্তর্জাতিক ত্রাণ পেয়েছে, তার মধ্যে চীনের এই সহায়তা অন্যতম গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি চীন ও ভেনেজুয়েলার সর্বকালীন কৌশলগত অংশীদারত্বের একটি উজ্জ্বল উদাহরণ। তিনি আরও জানান, ভূমিকম্পের পর থেকেই ভেনেজুয়েলায় বসবাসরত চীনা সম্প্রদায় এবং চীনা অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা শুরু থেকেই উদ্ধার অভিযান, আশ্রয় প্রদান এবং দুর্গত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৫৩৫ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এছাড়া দুর্যোগে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগ: কৃতজ্ঞতা প্রকাশচীনকে ধন্যবাদত্রাণ সহায়তাভূমিকম্পভেনেজুয়েলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

পরবর্তী

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

পরবর্তী
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT