চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের পাহাড় ডিঙিয়ে জিতলেন কাপালি-বিজয়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই সেঞ্চুরিতে গড়া ৩৩০ রানের বিশাল পুঁজি নিয়েও প্রাইম ব্যাংকের সঙ্গে পেরে উঠল না ব্রাদার্স ইউনিয়ন। চার ব্যাটসম্যানের ফিফটিতে ৭ বল হাতে রেখেই রানপাহাড় ডিঙিয়ে ম্যাচ জিতে নিয়েছে এনামুল হক বিজয়ের দল। পথে হারাতে হয় ৫ উইকেট।

অলক কাপালি ৬৫ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় রিক্রুট অভিমন্যু ঈশ্বরণ ৯০ রান করে আউট হন। এনামুল ৫৪ ও আল-আমিন করেন ৫২ রান। ২৩ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার সকালে টস হেরে ব্যাটিংয়ে নামা মিজানুর রহমান আউট হন সেঞ্চুরি স্পর্শ করে। ফজলে মাহমুদ রাব্বি অপরাজিত থাকেন ১৪৯ রানে। ৩৭ বলে ৬১ রানের ক্যামিও ইনিংস খেলেন ইয়াসির আলি রাব্বি। তাতে ব্রাদার্স ২ উইকেট হারিয়ে ৫০ ওভারে তোলে ৩৩০ রান।

Banglabid

মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসন চালায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৯ রানের মাথায় সালমান হোসেনের (১৩) উইকেট হারালেও আরেক ওপেনার এনামুল হক ও ঈশ্বরণ মিলে গড়েন ৭৫ রানের জুটি।

দলের রান যখন একশ ছুঁইছুঁই, মোহাম্মদ শরিফের বলে ক্যাচ তুলে দেন এনামুল। ৪৭ বলে ১০ চারে করেন ৫৪ রান। আল-আমিন নেমে রান তুলতে থাকেন দ্রুতগতিতে। ৪৭ বলে ৫২ করে যখন বাঁহাতি পেসার সাজেদুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন, প্রাইম ব্যাংকের রান ২৪.৫ ওভারে ১৭৩।

পরে ঈশ্বরণের সঙ্গে অলক কাপালির ১০১ রানের জুটি প্রাইম ব্যাংকের জয়ের পথ আরও সহজ করে দেয়। দলীয় ২৭৪ রানের মাথায় নাঈম ইসলামের বলে ৯০ রানে কাটা পড়েন এ ডানহাতি ব্যাটসম্যান। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার।

Reneta

অলকের সঙ্গে নাহিদুলের ষষ্ঠ উইকেট জুটি পরে প্রাইম ব্যাংককে নিয়ে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। ৫ উইকেটের জয়ে চলতি লিগে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে তারা।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জুনায়েদ সিদ্দিকের উইকেট হারায় ব্রাদার্স। ৭ রান করে রানআউটের শিকার হন এ বাঁহাতি ওপেনার। শুরুতে হোঁচট খেলেও মিজানুর ও ফজলে রাব্বি ১৯৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন দলকে।

সেঞ্চুরি পূর্ণ করেই অফস্পিনার নাঈম হাসানের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিজানুর। ১০৯ বলের ইনিংসে ছিল আটটি চার ও পাঁচটি ছয়ের মার।

শেষ ১২ ওভারে ১২৭ রান যোগ করেন ফজলে রাব্বি ও ইয়াসির মিলে। অবিচ্ছিন্ন থেকে তাদের শেষের লড়াই এনে দেয় ৩৩০ রানের পুঁজি। ১৪৭ বলে ১৪৯ রানের ইনিংস খেলেন ফজলে রাব্বি। এ বাঁহাতির ইনিংসে ছিল ১৩টি চার ও পাঁচটি ছয়ের মার। হেরেও ম্যাচসেরা হয়েছেন ব্রাদার্সের এ ব্যাটসম্যান। ইয়াসিরের ঝড়ো ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়ের মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯প্রাইম ব্যাংকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT