চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজন হত্যার ঘটনায় ওসি বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এবার জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে জালালবাদ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিলো।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার রহমতউল্লাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। রোববার রাতে পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত আদেশ আসে।

রাজনের ঘটনায় এর আগে একই থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

শিশু সামিউল আলম রাজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর তার বাবা আজিজুর রহমান অভিযোগ করেন, পুলিশ রাজন হত্যার ঘটনা ধামচাপা দিয়ে আসামীদের বাঁচানোর চেষ্টা করেন এবং টাকার বিনিময়ে এক আসামীকে বিদেশে পালাতে সহায়তা করে।

থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় বলেও অভিযোগ করেন আজিজুর রহমান।

এই অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথমে দুই এসআইকে ও পরে ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT