চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বিএনপি নেতাদের ‘ঘুম হারাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: বিএনপি নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত হামলা-মামলার শিকার। কোনো কারণ ছাড়াই কাল্পনিক মামলার বন্যায় ভাসিয়ে দেয়া হয়েছে দেশকে। বিএনপি নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছে এই সরকার। 

বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন: কোন ওয়ার্ডেই তিন জন নেতাকর্মী একসাথে চলাফেরা করতে পারছে না।

রিজভী বলেন: গতকাল জাতীয়তাবাদী দলের উদ্যোগে নিরপেক্ষ সরকারের দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তি সম্বলিত ৭ দফা এবং সুশাসনের অঙ্গীকার সম্বলিত ১২ দফা লক্ষ্যসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তরের কর্মসূচি পালন করা হয়।

‘এই কর্মসূচি পালনকালে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বেধড়ক লাঠিচার্জে  করে মিছিল পণ্ড করে দেয়। পাইকারি হারে গ্রেপ্তার করা হয় বিএনপির অসংখ্যা নেতাকর্মীকে, আহত হয় অনেকে।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন: বর্তমানে  বিরোধী দলের প্রতি সরকারের নীতি হচ্ছে-বিরোধী নেতাকর্মীদের দেহ থেকে মুন্ডু খসিয়ে ফেলার নীতি। একদলীয় নির্বাচনের পথ সরকার এই নীতি অবলম্বন করেছে।

কিন্তু জনগণ এবার একদলীয় নির্বাচন করতে দেবে না বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপি নেতাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য ১৭৩ রান

পরবর্তী

‘জন্মদিনে কখনোই শুটিং রাখি না, পরিবারকে সময় দেই’

পরবর্তী

‘জন্মদিনে কখনোই শুটিং রাখি না, পরিবারকে সময় দেই’

সিলভেস্টার স্ট্যালোন

আবার র‍্যাম্বো

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT