চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য ১৭৩ রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে যেতে ১৭৩ রান করতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে প্রথম ব্যাট করে টাইগারদের সামনে এই টার্গেট দাঁড় করিয়েছে ভারত।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে তিন বল বাকি থাকতে ১৭২ রানে অলআউট হয় ভারত।

শুরুটা ভালো হয়নি টুর্নামেন্টে এখনও অপরাজিত থাকা ভারতের। দলীয় তিন রানের সময় ভারতীয় ইনিংসে আঘাত হানেন বাংলাদেশের শরিফুল ইসলাম। ইনফর্ম ব্যাটসম্যান দেবদত্ত পাদিকালকে (১) ফেরান তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান তুলে শুরুর বিপর্যয় সামাল দেন ওপেনার জয়সওয়াল (৩৭) ও অঞ্জু রাওয়াত (৩৫)। এই জুটি ভাঙতেই আবার ব্যাকফুটে চলে যায় ভারত। তাদের চতুর্থ ও পঞ্চম ব্যাটসম্যান আউট হন যথাক্রমে ০ ও ২ রানে।

শরিফুলের সঙ্গে উইকেট তোলার মিছিলে যোগ দেন রিসাদ হোসেন, তৌহিদ হৃদয় ও মৃত্যুঞ্জয় চৌধুরী। মাঝপথে বাংলাদেশ বোলারদের অবশ্য একটু বেগ দিয়েছেন ভারতীয় দুই ব্যাটসম্যান বাদোনি (২৮) ও সামির চৌধুরী (৩৬)। তবে ভারতের লেজের ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফিরিয়ে তাদের ২০০’র আগেই বেধে ফেলে টাইগার যুবারা।

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে সফল বোলার শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন রিসাদ, মৃত্যুঞ্জয় ও তৌহিদ হৃদয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপবাংলাদেশ-ভারত ম্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT