চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে একই দিনে দ্বিতীয়বার বন্দুক হামলা, এবার নিহত ৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে একই দিনে পরপর দু’বার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর হামলার ঘটনায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খবরে যখন পুরো যুক্তরাষ্ট্র শোকাহত, তখন ওহাইয়োর ডেটনে বন্দুকধারীর হামলার খবর এলো।

দ্য গার্ডিয়ান বলছে, বন্দুকধারীর গুলিতে ওহাইয়োর ডেটনে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে এবং বন্দুকধারী মারা গেছে বলে জানা গেছে।

স্থানীয় সময় রাত ১টার দিকে শহরের ওরেগন অঞ্চলের একটি বারের বাইরে গোলাগুলি সংঘটিত হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ প্রধান ম্যাট কার্পার সাংবাদিকদের জানান, টহলরত পুলিশ কর্মকর্তারা বন্দুকধারীকে হত্যা করতে সক্ষম হন।

Reneta

তিনি বলেন, আমাদের বাহিনীর সদস্যরা এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রশিক্ষিত। আমরা ভাগ্যবান যে সেসময় টহলরত পুলিশ কাছাকাছি ছিল।

ডেটন পুলিশের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, গুলি শুরু হওয়ার পরপরই আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত ঐ ঘটনার সমাপ্তি ঘটাতে সক্ষম হন।

ধারণা করা হচ্ছে, ‘ই ফিফথ স্ট্রিট’ এর নেড পেপার্স বারের বাইরে গুলির ঘটনাটি ঘটে।

বন্দুক হামলার এ ঘটনা এফবিআই এর কর্মকর্তারা তদন্ত করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুক হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৩ দিন: টাইয়েন্টো থেকে ট্রাইয়েন্ডা, বিশ্বকাপের যত বল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT