চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজকে ভুলতে পারবেন না এলগার

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৫:৫৪ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

আরও ১১জন আছেন এমন দুর্ভাগা। ডিন এলগারকে নিয়ে সংখ্যাটা দাঁড়াল ১২তে। ইতিহাস বা সংখ্যা অবশ্য প্রোটিয়া ব্যাটসম্যানের বেদনা লাঘবে কাজে আসবে না। এলগার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাই কেবল হাতছাড়া করে ফেরেননি, ফিরেছেন যে ১৯৯ রানে। মোস্তাফিজের বলে মুমিনুলকে ক্যাচ দিয়ে।

পচেফস্ট্রমে টেস্টের দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার সংগ্রহটা সাড়ে চারশর ওপরে টেনে নেয়ার পর সাজঘরে ফিরেছেন এলগার। প্রায় দেড়দিন ব্যাটিং করে ১৫ চার ও ৩ ছয়ে ৩৮৮ বলের ইনিংস সাজিয়ে। দীর্ঘ পরিশ্রমের পর এক রানের হতাশা! মোস্তাফিজকে হয়তো কখনো ভুলতেই পারবেন না এলগার!

ওভারটা বাউন্সারে শুরু করেছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় বলটি ছুড়লেন শর্ট। এলগার দোটানায় পড়া এক শট খেললেন। সেটি না হল পুল, না হল টাইমিং। বল বাতাসে উঠে গেল। মিড উইকেটে প্রস্তুতই ছিলেন মুমিনুল। উইকেট-খরা আর দীর্ঘ হতে দেননি তিনি। তালুতে জমিয়ে খুশির উপলক্ষ এনে দেন মোস্তাফিজ ও বাংলাদেশকে।

আগে যারা এই দুঃখে পুড়েছিলেন, এলগার তাদের দিকে তাকিয়ে খানিকটা সান্ত্বনা নিলেও নিতে পারেন। তালিকায় আছে অনেক গ্রেটের নাম। পাকিস্তানি মুদাস্সর নজর ১৯৯-এ কাটা পড়া প্রথম দুর্ভাগা। ১৯৮৪ সালে ভারতের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টের ঘটনা সেটি।

পরে পর্যায়ক্রমে ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, অস্ট্রেলিয়ান ম্যাথু এলিয়ট, শ্রীলঙ্কান সনাথ জয়াসুরিয়া, আরেক অজি স্টিভ ওয়াহ, জিম্বাবুইয়ান অ্যান্ডি ফ্লাওয়ার, পাকিস্তানি ইউনিস খান, ইংল্যান্ডের ইয়ান বেল, লঙ্কান কুমার সাঙ্গাকারা, অজি স্টিভেন স্মিথ ও সবশেষ ভারতের লোকেশ রাহুল ১৯৯-এর দুর্ভাগ্যে ডুবেছেন।

অ্যান্ডি ফ্লাওয়ার ও কুমার সাঙ্গাকারা আবার একটু বেশি দুর্ভাগা, তারা যে অপর প্রান্তের সব ব্যাটসম্যান সাজঘরে ফেরায় ডাবলের দেখা পাননি, থেকে গেছেন অপরাজিত।

Reneta

শুক্রবার দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য দুটি। এলগারকে ফেরানোর আগে আরেক সেঞ্চুরিয়ান হাশিম আমলাকে (১৩৭) ফিরিয়েছেন শফিউল। প্রথম দিনে অভিষিক্ত এইডেন মার্করামকে ৯৭ রানে ফিরিয়ে প্রোটিয়াদের আরেকটি আফসোসের রাস্তা গড়ে দিয়েছিল সফরকারীরা।

এখন পর্যন্ত ১৩৩ ওভারে ৩ উইকেটে ৪৫৮ রান সংগ্রহ সাউথ আফ্রিকার। আমলার ইনিংসটি ১৭ চার ও এক ছয়ে সাজানো। ক্যারিয়ারের ২৭তম শতক তার। যা দিয়ে গ্রায়েম স্মিথের সাউথ আফ্রিকান রেকর্ড স্পর্শ করেছেন। ১১৭ টেস্টে ২৭টি সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক স্মিথ। আমলা সেটি ছুঁয়ে ফেললেন ১০৮ টেস্টেই। ৪৫টি সেঞ্চুরি নিয়ে সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন প্রোটিয়াদের মধ্যে সবার উপরে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলগারমোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

এপ্রিল ২৫, ২০২৬
Screenshot

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

এপ্রিল ২৫, ২০২৬

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT