চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়েদের প্রতি জয় উৎসর্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: যার যার মায়ের নাম লেখা জার্সি জড়িয়ে মাঠে নেমেছিলেন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। ছোট পুঁজি নিয়েও ২০ রানের দারুণ এক জয়ে মাঠ ছেড়েছেন পরে। সেটিও আবার টানা চার ম্যাচে জয় তুলে সিলেট আসা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় হওয়া আরাফাত সানি বললেন, মায়েদের দোয়া কবুল হয়েছে। জয়টাও উৎসর্গ করা হয়েছে মায়েদের প্রতিই।

‘মায়ের নাম নিয়ে খেলা সবসময় গর্বের বিষয়। আমাদের ম্যানেজমেন্টের আগে থেকেই একটা পরিকল্পনা ছিল এটা নিয়ে। বড় কথা আমরা আজকে ম্যাচটি জিতেছি। আর আজকের দিনই আমরা মায়ের নামে জার্সি পরে খেলেছি। অবশ্যই সব মায়েদের প্রতি উৎসর্গ করেছি।’

‘উপরওয়ালা আমাদের মায়েদের দোয়া কবুল করেছেন বলে আমরা জিতেছি। যেহেতু ঢাকা খুব ভালো পারফর্ম করেছে। এমন একটি দলের সঙ্গে খেলা, প্রেসার ম্যাচ ছিল। আজকের দিনে বড় একটা ম্যাচ উইন করেছি, তাই এটা আমাদের বাড়তি পাওয়া।’

দেশি-বিদেশি তারকা ব্যাটসম্যানে ভরপুর ঢাকার লাগাম টেনে রাখেন আরাফাত সানি। এ বাঁহাতি স্পিনার ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। প্রথম ডেলিভারিতেই পান উইকেট।

দলের অন্যরাও এ ম্যাচে করেন নিয়ন্ত্রিত বোলিং। প্রয়োজনের সময় তুলে নেন উইকেট। তাতে ১৩৬ রান নিয়েও সহজেই ম্যাচ জেতে রাজশাহী। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের দল তুলতে পারে ১১৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT