চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার পাঁচ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রঞ্জু মিয়া, আবদুল জব্বার মণ্ডল, মো. জাসিজার রহমান খোকা, মো. আবদুল ওয়াহেদ মণ্ডল ও মো. মমতাজ আলী বেপারি ওরফে মমতাজ। এদের মধ্যে কেবল রঞ্জু মিয়া গ্রেপ্তার আছেন। অন্যরা পলাতক।

মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক- নির্যাতন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ প্রমাণিত হয়।

এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ২১ জুলাই এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

ট্রাইব্যুনালে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। আর কারাগারে থাকা আসামির পক্ষে এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন আইনজীবী আবুল হাসান।

Reneta

২০১৮ সালের ১৭ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়: আসামিরা সবাই গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা ও চক গয়েশপুর গ্রামের বাসিন্দা। একাত্তরে তারা সবাই ছিলেন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী-সমর্থক। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে তারা রাজাকার বাহিনীতে নাম লেখান এবং ওই এলাকার বিভিন্ন গ্রামে মানবতাবিরধী অপরাধ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধামানবতাবিরোধী অপরাধমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২১ সালে একটি ক্রিকেট বিশ্বকাপ হবে বাংলাদেশে

পরবর্তী

আবরার হত্যার প্রতিবাদে কানাডায় মানববন্ধন

পরবর্তী

আবরার হত্যার প্রতিবাদে কানাডায় মানববন্ধন

আসছে হৃতিকের 'কৃষ ৪', পরিচালনা করবেন না রাকেশ রোশন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT