২০২১ সালে একটি ক্রিকেট বিশ্বকাপ হবে বাংলাদেশে
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ

প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে আইসিসি। প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। ২০২১ সালে বসবে মেয়েদের ক্রিকেট বিশ্বযজ্ঞের এ আসর।
সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ডসভা শেষে নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন ও আয়োজক নির্বাচনের সিদ্ধান্তটি জানায় ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। দুই বছর পর পর বসবে এই বিশ্বকাপ।
মেয়েদের ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দিতে, আরও বেশি ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে অনূর্ধ্ব পর্যায়ের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর মাধ্যমে খেলাটিতে মেয়েদের অংশগ্রহণ আরও বাড়বে এবং অনেক তরুণী ক্রিকেটার উঠে আসার পথ তৈরি হবে বলে মনে করছে সংস্থাটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







