চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসার সঙ্গে কোন পুলিশ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: আইজিপি

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৪২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। সর্ষের মধ্যে ভূত থাকা যাবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, নিজেদের ঘর আগে সামলাতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর তিতুমীর কলেজ প্রাঙ্গনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন: কোনো পুলিশ সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তবে তাকে ফৌজদারি মামলায় কোর্টে পাঠানো হবে। এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বলেন: রাজধানীর বস্তিগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বস্তিগুলোর সর্দাররা যদি কোনো জঙ্গি বা মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীদের তথ্য পুলিশকে না দেয় তবে সে বস্তি উচ্ছেদ করা হবে।

আইজিপি আরো বলেন: জঙ্গিরা ধর্মের নামে মানুষ হত্যা করছে, তাদের কোনো দর্শন নেই, মানুষ হত্যা করে বেহেশতে যাওয়া ধর্মের নামে অপব্যাখ্যা।

মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এমন ৫০ জনকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে তাদেরকে ৫০ টি সেলাই মেশিন ও প্রত্যেককে চার হাজার টাকা করে দেয়া হয়। তারা যেন পুনরায় মাদকের মধ্যে ফিরে যেতে না পারে সেজন্য পুলিশের মনিটরিং ব্যবস্থায় থাকবে।

Reneta

সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য একেএম রহমতউল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া।

সমাবেশে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী ও গুলশান বিভাগের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

প্রবীণদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

জুন ১১, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT