অর্থনীতি

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

গিটার ও বাদ্যযন্ত্রের দোকানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে বাদ্যযন্ত্র আমদানির ক্ষেত্রে বড় ধরনের শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং এসবের যন্ত্রাংশ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হবে।

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকার বলছে, এই উদ্যোগের ফলে দেশে সংগীত শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং বিনোদন শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি সহজলভ্য হবে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য সঙ্গীতচর্চার সুযোগ আরও বিস্তৃত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক বাজার থেকে বাদ্যযন্ত্র আমদানির খরচ কমবে এবং সংগীতশিল্প ও সাংস্কৃতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

বিষয়:বাজেট ২০২৬-২৭ বাদ্যযন্ত্র শুল্ক প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…