চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাজোটে যাচ্ছে বি চৌধুরীর যুক্তফ্রন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সাবেক রাষ্ট্রপতি  ডা. এ কি এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মহাজোটে যোগ দিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তফ্রন্ট ও আমাদের সাথে নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সাথে আমাদের অ্যালায়েন্স হতেও পারে। আলোচনা চলছে।

‘‘যুক্তফ্রন্ট যুক্ত হতে পারে। মহাজোটের কলেবর বাড়তে পারে। কোনো ভুতুড়ে তথ্যের ওপর নিউজ করবেন না। এখন সেনসিটিভ সময়।’’

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়, তার পেছনে অন্যতম ভূমিকা ছিল বি চৌধুরীর। তবে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঐক্যফ্রন্ট গঠন করা হয়।

নিজেদের দলের প্রার্থীদের আগে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে কাদের বলেন, ‘আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলবো।’

‘‘জনগণের কাছে জিততে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্যদেরও বাদ দিব। ঐক্যফ্রন্ট, বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল মনে করলে চলবে না।  উইনেবল, গ্রহণযোগ্যদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।’’

Reneta

তিনি জানান, ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৪ নভেম্বর সকাল ১১টায় ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে।

মহাজোটের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নৌকা প্রতীক ১৪ দলের মধ্যেই সীমিত থাকবে। অর্থাৎ ১৪ দলের নির্বাচনী প্রতীক হবে নৌকা। তবে জাপা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরজাতীয় ঐক্যফ্রন্টমহাজোটযুক্তফ্রন্টলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT