চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

মরগান আগ্রহী নন, বললেন স্টোকসের কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জো রুট পদ ছাড়ার পর ইংলিশদের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। সাদা বলের অধিনায়ক ইয়ন মরগান জানিয়ে দিয়েছেন অনাগ্রহের কথা। ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো নেতা সাদা পোশাকের নেতৃত্ব প্রসঙ্গে বলেছেন বেন স্টোকসের নামও।

২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে লর্ডসে মরগানের টেস্ট অভিষেক হয়েছিল। পাকিস্তানের সঙ্গে ১০ বছর আগে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। ১৬ ম্যাচে থমকে আছে তার সাদা পোশাকের ক্যারিয়ার।

বাস্তবতা বুঝেই টেস্টের নেতৃত্ব গ্রহণে অনাগ্রহী মরগান, ‘ইংলিশ ক্রিকেটে এই মুহূর্তে আমি সাদা বলের দলে যে ভূমিকা রাখছি তাতে বেশ আনন্দিত। দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেট খেলিনি। এতে আমার কোনো আগ্রহ নেই। এটা আমার জন্য মঙ্গলজনক নয়।’

Banglabid

টেস্ট অধিনায়ক হিসেবে স্টোকসকে চান মরগান, বেশ স্পষ্ট করেই জানিয়েন সেটা। একইসঙ্গে ২০১৯ বিশ্বকাপ জয়ে ইংলিশ অলরাউন্ডারের অবদানের কথাও তুলে ধরেছেন।

‘অবশ্যই বেন(স্টোকস) দুর্দান্ত এক খেলোয়াড়, একজন বুদ্ধিদীপ্ত নেতা। যদিও তার নেতৃত্ব দেয়ার জন্য অধিনায়কের আর্মব্যান্ড থাকার দরকার নেই।’

‘এখানে (লর্ডসে) বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞতার কথা এলেই তার আসল রূপের কথা সামনে চলে আসে। টুর্নামেন্টজুড়ে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অবশ্যই একজন (টেস্ট অধিনায়ক) প্রার্থী হবেন।’

Reneta

‘মনে করি অধিনায়কত্ব প্রত্যাখ্যান করা তার জন্য কঠিন হবে। এটা সুবিধাজনক অবস্থানে থাকা হবে। তবে বেশিরভাগ মানুষ, যারা লাল বলের ক্রিকেট এগিয়ে নিতে চান, তারা এই দায়িত্ব নিতে চান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডমরগানলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT