চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো আবহাওয়ার কারণে বন্ধ থাকল কোহলিদের ম্যাচ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। অসাধ্য সাধনে অগ্রণী ছিলেন মূলত ভারতীয় বোলাররা। অজি অধ্যায় শেষে সেই বোলারদের দাপটে নিউজিল্যান্ড সফরেও ছড়ি ঘোরানো শুরু করল বিরাট কোহলির দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের দুরমুশ করে ৮ উইকেটে জিতেছে সফরকারীরা।

এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সেরা দল নিউজিল্যান্ড। ইংল্যান্ড এবং ভারতের পরেই রয়েছে তারা। যার যথেষ্ট কারণও রয়েছে। গত কয়েক বছরে উইলিয়ামসনের নেতৃত্বে নিজেদের অন্যতম শক্তিশালী করেছে কিউইরা। তাই ধরা হচ্ছিল ভারতের কাছে অস্ট্রেলিয়ার থেকে বেশি চ্যালেঞ্জের হবে এই নিউজিল্যান্ড সিরিজ।

কিন্তু প্রথম একদিনের ম্যাচে সেটা হল না। শুরু করেছিলেন মোহাম্মদ সামি, শেষ করেন কুলদীপ যাদব। পেস-স্পিনের এই জুটির সুবাদে নিউজিল্যান্ডকে ১৫৭ রানে অলআউট করে হেসেখেলে রানতাড়ার পর সিরিজে এগিয়ে গেল ভারত।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। কিন্তু তিনি জানতেন না সামি নামক একজন তখনই নিজের অস্ত্রে শান দিতে শুরু করেছেন। দুই ওপেনারকে ফিরিয়ে প্রথম চার ওভারের মধ্যেই নিউজিল্যান্ড ব্যাটিংয়ে ঘাড় মটকে দেন সামি।

রস টেলরকে সঙ্গে নিয়ে উইলিয়ামসন দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু যুযবেন্দ্র চাহালের সৌজন্যে সেটা ব্যর্থ হয়। স্কোরবোর্ডে ৮০ ওঠার আগেই চার উইকেট হারিয়ে মোটামুটি বেলাইন হয়ে যায় কিউই ব্যাটিং।

তখনও সামনে আসেননি কুলদীপ। তিনি আসতেই নিউজিল্যান্ড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একদিকে সামি যখন তিন উইকেট নেন, কুলদীপের দখলে যায় তখন চার উইকেট। বাকি তিন উইকেটের দুটি নেন চাহাল, একটি কেদার যাদবের।

Reneta

১৫৮ রানের লক্ষ্যমাত্রা কখনোই ভারতকে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলত না। তবে দেখার ছিল অস্ট্রেলিয়ায় রান না পাওয়া শেখর ধাওয়ান কিছু করতে পারেন কিনা। ধাওয়ান রান পেয়েছেন। ভারতও খুব সহজেই ম্যাচটি জিতে যায়।

এদিন ভারতীয় ব্যাটিং নয়, যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল অন্য একটি কারণ।
কখনো কেউ শুনেছে ভালো আবহাওয়ার জন্য ম্যাচ স্থগিত হয়ে গেছে? এদিন সেটাই হল। অতিরিক্ত সূর্যের আলোর জন্য আধাঘণ্টা বন্ধ থাকল খেলা। আসলে চোখে আলো পড়ার ব্যাপারে আম্পায়ারদের কাছে অভিযোগ জানান ধাওয়ান। তার পরেই খেলা স্থগিত হয়ে যায়।

ফলে একটি ওভার কমে যায় ভারতের ইনিংসে এবং লক্ষ্যমাত্রা দু’রান কমে যায়। একদিকে ধাওয়ান ফর্মে ফিরেছেন তো অন্যদিকে বড় রানের দিকেই পা বাড়িয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু মনঃসংযোগের ব্যাঘাত ঘটায় ৪৫ রানেই থেমে যায় তার ইনিংস। ধাওয়ান অপরাজিত থাকেন ৭৫ রানে। ১৩ রানে অপরাজিত থাকেন তার সঙ্গী আম্বাতি রাইডু। ৮ উইকেটে ম্যাচ জেতে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT