চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও বিকাশে ‘অ্যাড মানি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১১, মে ২০২৪
অর্থনীতি
A A
বিশেষ অতিথিরা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড বিকাশে অ্যাড মানি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বিকাশ-এর অ্যাড মানি সেবায় যুক্ত হয়েছে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যেকোন অ্যামেক্স, সিটিম্যাক্স-এর ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন। এর ফলে অ্যামেক্স এবং সিটিম্যাক্স এর গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা এনে তাদের প্রতিদিনকার ছোট-বড় সব আর্থিক লেনদেন আরও সহজে করতে পারছেন।

বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বিকাশ-এর অ্যাড মানি সেবায় অ্যামেক্স যুক্ত হওয়ায় কার্ডটির লাখ লাখ গ্রাহক মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন, যা দিয়ে তারা দেশব্যাপী বিকাশ-এর ৬ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে কেনাকাটার পেমেন্ট স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। পাশাপাশি অ্যামেক্স গ্রাহকদের জন্য, সেন্ড মানি, সকল ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, স্কুল কলেজের বেতন পরিশোধ, টিকিট কেনা, বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি প্রদান, অনুদান পাঠানো, বীমা-র প্রিমিয়াম পরিশোধ, সেভিংস সহ দৈনন্দিন প্রায় সমস্ত আর্থিক লেনদেন করার সুযোগ আরও বিস্তৃত হয়েছে। অ্যামেক্স, সিটিম্যাক্স এর ডেবিট ও প্রি-পেইড কার্ড থেকে কোন চার্জ ছাড়াই বিকাশ-এ অ্যাড মানি করা যাবে, ক্রেডিট কার্ড থেকে অ্যাড মানি করার ক্ষেত্রে প্রতিবার ১ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকে অ্যাড মানি করার জন্য বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু বিকাশ’-এ ট্যাপ করে ‘আমেরিকান এক্সপ্রেস’ আইকনটি সিলেক্ট করতে হবে। এরপর প্রাপকের নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে টাকার পরিমাণ বসিয়ে পরের ধাপে যেতে হবে। সেখানে অ্যামেক্স কার্ডের তথ্য, ওটিপি ও বিকাশ পিন নাম্বার দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করলেই তাৎক্ষণিকভাবে টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। গ্রাহক চাইলে পরবর্তীতে লেনদেনের জন্য এক বা একাধিক অ্যামেক্স কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, ডিএমডি এবং হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামেক্সবিকাশসিটিম্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT