অপরাধ

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, দুই কনস্টেবল বরখাস্ত

পুলিশ হেডকোয়ার্টার্স ভবনের সামনে দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হেডকোয়ার্টার্স ভবনের সামনে দর্শনার্থীরা অবস্থান করছে, ভবনের মূল প্রবেশদ্বার ও সাইনবোর্ড দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে সদর দপ্তর। তারা হলেন, মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।

পুলিশ সুপার ইনামুল হক সাগর আরও জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়:অর্থ আত্মসাৎ কনস্টেবল পুলিশ সদর দপ্তর বরখাস্ত বাংলাদেশ পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…