চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি স্লেজিং হলে ‘ব্যবস্থা’ নিবেন বেয়ারস্টো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অজিদের স্লেজিংয়ে কাবু হয়ে নিজের স্বাভাবিক খেলাটাই যেন ভুলে গেছেন ইংল্যান্ড উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাই বাধ্য হয়েই আহত বাঘের মতো ফুঁসে উঠলেন তিনি। ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে লেখা এক কলামে বলেছেন, স্লেজিং মাত্রা ছাড়ালে অস্ট্রেলিয়ানদের তিনি দেখে নেবেন।

‘দ্বিতীয় টেস্ট ভালভাবেই গেছে। স্লেজিং হলেও তা মাত্রা ছাড়ায়নি। এরকম কথার উত্তাপ ম্যাচে থাকবেই। আমিও খুব একটা কিছু মনে করবো না। কিন্তু যদি আর মাত্রা ছাড়ায় তাহলে কিন্তু আমরাও ব্যবস্থা নিতে বাধ্য হব।’

বেয়ারস্টোর দাবি ব্রিসবেন টেস্ট থেকেই অজিদের স্লেজিংয়ের প্রধান লক্ষ্য তিনি। সিরিজ শুরুর আগে একটি বারে ছোটখাটো ঝামেলায় জড়িয়েছিলেন তিনি এবং অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন বেনক্রফট। তাই তাকেই নাকি স্লেজিংয়ের প্রধান লক্ষ্য বানিয়েয়েছে প্রতিপক্ষ।

বেয়ারস্টোর বিরুদ্ধে অভিযোগ বেনক্রফটকে মাথা দিয়ে গুঁতো মেরেছিলেন তিনি। ব্রিসবেনে ম্যাচের চতুর্থদিন বেয়ারস্টোকে লক্ষ্য করে স্লেজিং শুরু করে অস্ট্রেলিয়া। স্টাম্প মাইক্রোফোন অডিওতে সেটা ধরাও পড়েছে। সেখানে বেয়ারস্টোকে উদ্দেশ্য করে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, ‘আমাদের সতীর্থকে তোমার ঢুঁস মারা ঠিক হয়নি।’

অন্যদের ব্যর্থতার মধ্য সেদিন ভাল ব্যাট করছিলেন বেয়ারস্টো। কিন্তু ওয়ার্নারের স্লেজিংয়ের একটু পরই আগ্রাসী শট খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন। ফেরার আগে ইনিংসের দ্বিতীয় সেরা ৪২ রান করেছিলেন। এরপর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ইংলিশ ব্যাটসম্যান। দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে করেছেন ১১০ রান।

কিন্তু কলামে নিজেকে নির্দোষই দাবি করেছেন ইংলিশ ব্যাটসম্যান। বেনক্রফটের সঙ্গে এমন কোনো কাণ্ডই ঘটেনি বলে জানাচ্ছেন তিনি, ‘অস্ট্রেলিয়া গুঁতো নিয়ে কত কিছুই বলছে,অথচ এমন কিছুই তো ঘটেনি। তারা এমন ভাবে রটনা রটিয়েছে যেন সবাই সেখানে দাঁড়িয়ে থেকে সব দেখেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮জনি বেয়ারস্টো
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT