চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিহীন ম্যাচে ‘রংপুরি ঝড়ে’র মুখে কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

রোববারের আলোচিত বৃষ্টি সোমবার আর এল না। তবু একটা ঝড় বয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপর দিয়ে। ম্যাককালাম আর চার্লস ‘রংপুরি ঝড়’ তুলে ফাইনালে যেতে দলকে ১৯২ রানের সংগ্রহ এনে দিয়েছেন।

আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা জোনাথন চার্লস যেভাবে শেষ করেছিলেন, এদিন ঠিক সেইভাবে শুরু করেন। ৬৩ বলে ক্যারিয়ারসেরা ১০৫ রান করে দলকে লড়াইয়ের স্কোর এনে দেন। ৯টি চার, সাতটি ছয়ে এই রান করেন তিনি। তাকে সঙ্গে দেন রোববারের আরেক অপরাজিত ব্যাটসম্যান ম্যাককালাম। চোখ ধাঁধানো সব শট খেলে ৪৬ বলে ৭৮ করে যান তিনি। তিনি একটি চারের পাশাপাশি ছয় হাঁকান ৯ টি।

এ দুই ব্যাটসম্যানের ১৫১ রান বিপিএলে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের সেরা জুটিটি ছিল শাহরিয়ার নাফীস ও ডেভিড মালানের ১৫০ রান। গত বছর বরিশাল বুলসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে এ জুটি গড়েন তারা।

এবারের বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে ব্যর্থদের তালিকা করলে ‍উপরের দিকেই থাকতেন চার্লস ও ম্যাককালাম। কেননা  ৫ ম্যাচ খেলে চার্লসের সর্বোচ্চ ছিল ২৬ আর ১০ ম্যাচ খেলা ম্যাককালামের সর্বোচ্চ ছিল ৪৩। ক্রিস গেইলের (৩) ব্যর্থতার ম্যাচে রংপুরের হাল ধরেন এ দুজন।

রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল মাশরাফীর দল। এলিমিনেটরে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করা ক্রিস গেইল শুরুতেই ফিরে যান। ১০ বলে ৩ রানে মেহেদীর স্পিনে তুলে মারতে যেয়ে মালিকের হাতে ক্যাচ দেন। দলটি ৫৫ রান তোলার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে খেলা থেমে যায়। শুরু হয় নাটক। খেলা হবে কি না, হলেও সেটা কীভাবে হবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। শেষ পযন্ত সিদ্ধান্ত হয় সোমবার একই জায়গা থেকে আবার খেলা মাঠে গড়বে।

Reneta

 

কুমিল্লার মেহেদী হাসান চার ওভারে ৪৪ দিয়ে এক উইকেট নিয়েছেন। হাসান আলী শুধু কম রান দিয়েছেন। সমান সংখ্যক ওভারে ২৩ রান খরচায় এক উইকেট তার। তিন ওভারে ৩৮ দেন ক্রেমার। আল-আমিন ৪২ রান খরচ করে উইকেটহীন। সাইফউদ্দিন ৩৮ রান দিয়ে একজনকে ফেরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT