চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বনেতাদের তিরস্কার করলো জাতিসংঘ ও রেডক্রস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

বিশ্বে চলমান সংঘাত নিরসনে বিশ্বনেতাদের ভাবলেশহীন আচরণকে বিরক্তিকর বলে আখ্যায়িত করে জাতিসংঘ ও রেডক্রস প্রধান যৌথভাবে বিবৃতি দিয়েছেন। 

শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের প্রেসিডেন্ট পিটার মুর বলেন, এর আগে পৃথিবীতে যুদ্ধের জন্য সৃষ্ট এতোটা সহিংসতা, কষ্ট, অস্থিরতা খুব কমই দেখা গেছে।

আফগানিস্তান, নাইজেরিয়া ও সিরিয়ায় চলমান দ্বন্দের জন্য সাধারণ মানুষের জীবনে যে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসানের জন্য বিশ্ব নেতাদের দ্রুত দৃঢ় পদক্ষেপ নিতে জোর দিয়েছেন সংস্থা দুটির প্রধান। 

তারা বলেন, নাইজেরিয়া, সাউথ সুদান, ইরাক, আফগানিস্তান ও ইয়েমেনে চলমান সংঘাত সারা বিশ্বে বিরূপ প্রভাব ফেলছে। প্রতিদিনই আমরা শত শত সাধারণ ও বেসামরিক জনগণের মৃত্যুর সংবাদ পাচ্ছি যা আর্ন্তজাতিক মানবাধিকার আইনকে লঙ্ঘন করছে। যদ্ধের অস্থিরতা সব দেশেই ছড়িয়ে পড়ছে। কোনো দেশই এর ভয়ানক প্রভাব থেকে মুক্ত নয়। 

বিশ্ব নেতাদের তীব্র তিরস্কার করে জাতিসংঘ মহাসচিব বলেন, যথেষ্ট হয়েছে, যুদ্ধেরও কিছু নিয়ম আছে।

বিবিসি’র সিনিয়র সাংবাদিক ইমোজেন ফোলকেস বলেন, যুদ্ধের সহিংসতা ও এর কারণে সৃষ্ট অচলাবস্থা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রথমবারের মতো এইভাবে যৌথ উদ্বেগ প্রকাশের ঘটনাটি তাই নির্দেশ করছে।

Reneta

জাতিসংঘের হিসেব অনুযায়ী, যুদ্ধের কারণে চলতি বছর ৭০ লক্ষেরও বেশি শরণার্থী সমুদ্র পথে ইউরোপে পাড়ি জমিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ শরণার্থী সিরিয়া যুদ্ধে সর্বহারা বেসামরিক নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেডক্রস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

এপ্রিল ১৫, ২০২৬

নাহিদের প্রশংসায় কিউই কোচ, সিমন্সের চোখে ট্রাম্প কার্ড

এপ্রিল ১৫, ২০২৬

ইয়ামালের মাঝে তরুণ রোনালদোকে দেখেন থিয়েরি অঁরি

এপ্রিল ১৫, ২০২৬

বৈচিত্র্যময় কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয়ে নতুন মাইলফলকে আনন্দ আলো

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT