চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন, নরসিংদীতে ২ জন ও ফরিদপুরে ১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈশামোড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস সরাইলের বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মহাসড়কের বৈশামোড়া নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী
নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪) তারা কাপাসিয়া এলাকার খিড়াটি গ্রামের বাসিন্দা ছিলেন।

Reneta

পুলিশ জানিয়েছে, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মারা যায়। আহত অবস্থায় আরেক আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা করে। পরে সৃষ্টিগড় এলাকা থেকে এনা পরিবহনের বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

ফরিদপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মশাউজান নামক স্থানে সেবা গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় শারমিন (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। শারমিন উপজেলার বিলনালিয়া গ্রামের ইয়াছিন শেখের মেয়ে এবং ওই এলাকার মনোহরপুর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে ওই কলেজ ছাত্রীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকার বিক্ষুদ্ধ জনগণ ঘণ্টাব্যাপী মহাসড়কটি অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দু’পাশের চার কিলোমিটার রাস্তায় কয়েক শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও নগরকান্দা উপজেলা প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সফটওয়্যার পার্কে যাওয়ার আগে অবাণিজ্যিক এলাকা ছাড়তে চায় না বেসিস

পরবর্তী

অরিজিনাল আর্টিস্টকে নিয়ে ‘কথাবার্তা’য় নির্মাতা

পরবর্তী

অরিজিনাল আর্টিস্টকে নিয়ে ‘কথাবার্তা’য় নির্মাতা

বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত: নায়াগ্রা

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT