আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি নায়াগ্রা জলপ্রপাত । বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত এটি। আমেরিকার নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ওপর অবস্থিত। ১৬৭ ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে ৬৪ হাজার ৭৫০ ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে। ভ্রমণ পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়াগ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান। আমেরিকা থেকে জলপ্রপাতটি সম্পূর্ণ দেখা না গেলেও কানাডা থেকে সম্পূর্ণ জলপ্রপাতটি ভালোমত দেখা যায়। প্রতি বছর ১৪ মিলিয়নেরও বেশি পর্যটক নায়াগ্রা জলপ্রপাত দেখতে আসে।







