চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফটওয়্যার পার্কে যাওয়ার আগে অবাণিজ্যিক এলাকা ছাড়তে চায় না বেসিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

প্রয়োজনীয় সংখ্যক সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি না হওয়া পর্যন্ত অবাণিজ্যিক এলাকায়-ভবনে ব্যবসা পরিচালনার সুযোগ চায় বাংলাদেশ অ্যাসোসিয়ে়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

এজন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আরোপিত নিষেধাজ্ঞা থেকে বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

অবাণিজ্যিক এলাকায় আইটি কোম্পানিগুলোর অবস্থান প্রসঙ্গে আজ বুধবার বেসিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভৌত অবকাঠামো হিসেবে ২৮টি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব পার্ক নির্মাণসহ ঢাকাতে প্রয়োজনীয় সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা গেলে সফটওয়্যার ও আইটিইএস প্রতিষ্ঠানসমূহের ব্যবসা পরিচালনার জন্য কোনো অবাণিজ্যিক অফিস স্পেস ব্যবহারের প্রয়োজন পড়বে না।’

বেসিস সভাপতি জানান, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, মিরপুর ও উত্তরা থেকে অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ ও আবাসিক এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক এলাকাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

তিনি বলেন, ‘এর ভিত্তিতে সম্প্রতি রাজউক-এর একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা গিয়ে উত্তরায় বেসিস সদস্য প্রতিষ্ঠান সলিউশন নাইন লিমিটেড এর অফিসে একই অভিযোগে তালাবন্ধ করে দিয়ে এসেছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ওই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এভাবে কোনোপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এসব প্রতিষ্ঠান তালাবদ্ধ করলে তাদের ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীনই হচ্ছে না, বরং সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইতোপূর্বে একই কারণ দেখিয়ে উত্তরা এলাকায় অপর একটি প্রতিষ্ঠান তালাবন্ধ করে দেওয়া হয়।’

Reneta

সংবাদ সম্মেলনে বেসিস-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, ‘আমেরিকা, ইউরোপ ও জাপানের মতো বিভিন্ন দেশের সাথে টাইমজোনের পার্থক্য রয়েছে। তাদের সঙ্গে সময় মিলিয়ে কাজ করার জন্য অনেক অফিস ২৪ ঘণ্টা খোলা রাখতে হয়। তাছাড়া এসব প্রতিষ্ঠানে নিয়োজিত জনবল মোটামুটি নীরবেই কাজ করে এবং এতে বহিরাগত মানুষের আনাগোনা বা কোলাহল হয় না। এজন্য তাদের কাজের জন্য আবাসিক বা অবাণিজ্যিক এলাকাই ভালো।’

বেসিস জানায় সংগঠনটির ১ হাজার ১’শ সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ৮’শর বেশি প্রতিষ্ঠান ঢাকা শহরের অবাণিজ্যিক এলাকায় অবস্থান করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক জনবল কর্মরত আছে।

বেসিস এর দাবি,গত অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী অবাণিজ্যিক এলাকায় অবস্থিত এসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে বিনিয়োগ করেছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ এবং আইটি ও আইটিইএস খাত থেকে রপ্তানি আয় করেছে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত তথা বেসিস সদস্যরা।

এই অবস্থায় প্রয়োজনীয় সংখ্যক সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি না হওয়া পর্যন্ত অবাণিজ্যিক এলাকায় ব্যবসা পরিচালনার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা থেকে বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোকে অব্যাহতি দেয়ার জন্য রাজউক চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং একইসাথে এই অব্যাহতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করার অনুরোধ জানান বেসিস সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসিসসফটওয়্যার টেকনোলজি পার্কসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT