নতুন উদ্যোম আর বিশাল পরিসরে শুরু হয়েছে চ্যানেল আই অনলাইনের নতুন আয়োজন ফেসবুক লাইভ শো ‘কথাবার্তা’। প্রতিদিন সন্ধ্যা ৬টায় যে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অতিথি হয়ে এসেছিলেন নাট্য নির্মাতা মাহমুদুল ইসলাম এবং কবি, গীতিকার ও অভিনেতা কামরুজ্জামান কামু।
নানজীবা খানের উপস্থাপনায় ‘কথাবার্তা’ অনুষ্ঠানে তারা কথা বলেছেন চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে আলোচিত ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর অন্যতম আলোচিত নাটক ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নিয়ে। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান কামু ও আয়নাবাজি খ্যাত অভিনেত্রী নাবিলা।








